পরিচালকের অ্যাকশন বলার আগেই একি করলো পারুল! অভিনেত্রীর কান্ড দেখে হেসেই খু’ন দর্শক মহল!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।
শুটিংয়ের সময় অভিনেতা অভিনেত্রীরা মিলে কত মজা আনন্দ করতে করতে করে। সে সমস্ত মুহূর্তের বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়শই দেখতে পাই। এবার সেরকমই শুটিংয়ের একটি বিশেষ মুহূর্ত ভাইরাল হয়েছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। যা দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে শুটিং করতে গিয়ে পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানী ঘটিয়ে ফেললেন বিরাট বড় এক কান্ড। ঈশানীর কর্মকান্ড দেখে অবাক সকলে হঠাৎ ডায়লগ বলতে বলতে গিয়ে একি করে বসে অভিনেত্রী। কি করে এমন ভুল করলেন তিনি? তাই নিয়েই দর্শকমহলে উঠেছে প্রশ্ন।
এমনিতেই রায়ান পারুলের জুটিকে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। তারই মাঝে পারুল এমন এক কাজ করে বসলো, যা নিয়ে নেটিজেনরা আলোচনা করছেন বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কি এমন করলেন অভিনেত্রী যার জন্য ভাইরাল হয়ে গেল তার ভিডিও?
আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা, মা’রণ রোগ কেড়ে নিল প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা! শোকের ছায়া টলি পাড়ায়!
আসলে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে রায়ান এবং পারুলের শুটিংয়ের একটি দৃশ্য চলছে। সেখানে হঠাৎ করে ডায়লগ বলতে গিয়ে রায়ানকে মুখ ফসকে মোটা বলে ফেলেছেন অভিনেত্রী ঈশানী। আর সেটা বলার পরেই নিজেই হেসে ফেলেছেন সঙ্গে সঙ্গে হেসে ফেলেছেন ডিরেক্টর সহ প্রত্যেকে। আসলে ডায়লগ বলতে গিয়ে হঠাৎ করে মোটা শব্দটা মুখ ফসকে বেরিয়ে পড়েছে। যা তিনি নিজেও বুঝতে পারেননি। আর এই ভিডিও দেখে তো নেটিজেনরা বেশ মজা পেয়েছে।

