বিয়ের এক বছর হতে চলল, এখনও রুবেল…’ বিয়ের বর্ষপূর্তির মুখে শ্বেতার জীবনে বিরাট আক্ষেপ! কাজের চাপে পূরণ হয়নি কোন স্বপ্ন?

শ্বেতা ভট্টাচার্যের জীবনে এখন একটু থামার সময়। প্রায় সাড়ে তিন মাস আগে শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। দীর্ঘ সময়ের টানা শুটিংয়ের পর এই বিরতি তাঁর কাছে ভীষণ দরকারি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এই সময়টা বুঝি একেবারে ছুটির আনন্দে ভরা। কিন্তু বাস্তবটা ঠিক তেমন নয়। কারণ এই অবসরে শ্বেতার সঙ্গী হতে পারছেন না তাঁর স্বামী রুবেল দাস। নিজের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রুবেলের সময়ের অভাবই এখন শ্বেতার মনখারাপের প্রধান কারণ।

নতুন বছরে কাজে ফেরার প্রশ্নে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না অভিনেত্রী। শ্বেতার কথায় তিনি চান দর্শকরা তাঁর আগের চরিত্র শ্যামলীকে আরও কিছুদিন মনে রাখুক। সেই জায়গা থেকে নিজেকেও একটু সময় দিতে চান তিনি। বেশ কয়েকটি কাজের প্রস্তাব তাঁর কাছে এলেও আপাতত সবকিছু স্থগিত রেখেছেন। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থেকে নিজের মতো করে দিন কাটানো এবং মানসিকভাবে নতুন করে প্রস্তুত হওয়াই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সময়ের মধ্যেই পারিবারিক কিছু দায়িত্বও সামলাতে হচ্ছে শ্বেতাকে। সম্প্রতি অভিনেত্রীর মা কিছুটা অসুস্থ ছিলেন। ফলে সংসারের পাশাপাশি পরিবারের দিকেও নজর দিতে হয়েছে তাঁকে। নতুন বিয়ে মানেই নতুন দায়িত্ব নতুন সম্পর্ক আর নতুন মানিয়ে নেওয়া। সেই সবকিছুর মাঝেই দিন কাটছে শ্বেতার। তবুও এই নতুন সংসারের ছোট ছোট মুহূর্তই এখন তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ। কাজের বাইরে এই সময়টাকে যতটা সম্ভব নিজের করে নিতে চাইছেন তিনি।

আগামী ১৯ জানুয়ারি শ্বেতা ও রুবেলের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে এক বছর পূর্ণ হতে চলেছে তাঁদের দাম্পত্য জীবন। এই এক বছরে অনেক স্মৃতি জমেছে জীবনের পাতায়। তবে এই বিশেষ সময়ের আগে একটি আক্ষেপ স্পষ্ট শ্বেতার গলায়। বিয়ের প্রায় এক বছর হতে চললেও এখনও মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি তাঁদের। রুবেলের টানা শুটিংয়ের চাপই তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার ছুটি পাওয়ার কথাও থাকলেও বাস্তবে সেটুকুও মিলছে না।

আরও পড়ুনঃ ‘৭৮ টা ঘু’মের ও’ষুধ খেয়ে উনি যেভাবে পরের দিনই উঠে বসলেন অবাক লাগলো…স্বামীর থেকে বেশি রোজগার তাও স্বামীর পায়েই পড়ে থাকবেন! ওনার আত্মসম্মানবোধটা কোথায়?’ দেবলীনা নন্দীর ঘটনা নিয়ে নতুন বিতর্ক! নন্দিনী ভট্টাচার্যের মন্তব্যে উঠল একাধিক প্রশ্ন!

শ্বেতা অকপটে স্বীকার করেছেন এখন তাঁর হাতে সময় থাকলেও রুবেলের হাতে সময় নেই। দুজনের ছুটি একসঙ্গে মিললে হয়তো অন্য কোনও পরিকল্পনা করা যেত। সেই সুযোগ না পাওয়াতেই একটু মনখারাপ অভিনেত্রীর। তবে হতাশা নয় বরং ভবিষ্যতের দিকে তাকিয়েই এগোতে চান তিনি। আপাতত অভিনয়ে ফেরা নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। কিছুদিন মন দিয়ে সংসার করা আর জীবনের এই নতুন অধ্যায়টাকে উপভোগ করাই এখন শ্বেতা ভট্টাচার্যের একমাত্র লক্ষ্য।

Back to top button