‘যে চলে গেছে সে জাহান্নামে যাক…’, সহঅভিনেতাকে ঠকিয়েছেন সোহিনী! তোপ দাগলেন শ্বেতা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। শুটিং চলছে মহাপর্বের। রবীন্দ্রজয়ন্তীর (Rabindra Jayanti) দিন উৎসব পালনের মাঝে বড় চমক অপেক্ষা করছে অনিকেত ও শ্যামলীর বাড়ির লোকেদের জন্য। এদিন জোড় কদমে চলছিল শুটিংয়ের তোড়জোড়। সেজে উঠেছিল জোড়াবাড়ি। জমজমাট পর্বের শুটিংয়ের ফাঁকে খোশ গল্প জমালেন গল্পের নায়ক-নায়িকা। গল্পের প্লট, ব্যক্তিগত জীবন, কেরিয়ার নিয়ে একান্ত আড্ডায় শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) ও রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)।
জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সেট থেকে সরাসরি
এদিন ‘কোন গোপনে মন ভেসেছে’-র সেটে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে নাচে-গানে জমজমাট শুটিং চলছিল। শ্যামলী আর অনিকেত প্রস্তুতি নিচ্ছে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা মঞ্চস্থ করার। ধারাবাহিকের প্লট অনুযায়ী শ্যামলী চিত্রাঙ্গদা হয়েছেন। তাই জন্য একবার ছেলে ও একবার মেয়ে সাজতে হচ্ছে। এত অল্পসময়ে ঠিক কতটা কঠিন দু’ধরনের চরিত্রে একসঙ্গে অভিনয় করা?
ধারাবাহিকের গল্পের গতিবিধি নিয়ে কী বলছেন শ্যামলী-অনিকেত?
শ্যামলী ওরফে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানান, “এখনও সেই শুটিং শুরু হয়নি। তবে যেভাবে একের পর এক শট রেডি হচ্ছে, এত ব্যস্ত শিডিউলে শুটিং চলছে অল্প টেনশন হচ্ছে বইকি!” রণজয় বলেন, “মহাপর্বের জন্য বেশ ব্যস্ততার মধ্যে শুটিং চলছে। কাল আমার আর শ্যামলী রবীন্দ্রসংগীতের একটা পারফরমেন্স হয়েছে। আজ চিত্রাঙ্গদা রয়েছে। মহাপর্ব মানেই ছুটি মার যাওয়া, তাই একটু চিন্তায় আছি আর কি!”
আরো পড়ুন: জগদ্ধাত্রীর থেকে সত্যি জেনে রাজনাথ মুখার্জিকে জব্দ করলো স্বয়ম্ভু! রইল অগ্রিম ধামাকা পর্ব
নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি যতটা তিক্ত, অফ স্ক্রিন কেমিস্ট্রি ঠিক ততটাই মজাদার। এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে শ্যামলী অনিকেতকে ভালোবেসে ফেলেছে। অনিকেতের মনেও ধীরে ধীরে শ্যামলীর প্রতি অনুভূতি আসছে। কিঞ্জল আসার পর গল্প কোন দিকে মোড় নেয় এ নিয়ে দর্শকদের জন্য রয়েছে বড় ধামাকা।
ব্যক্তিগত জীবন নিয়ে অকপট শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুল্লামখুল্লা আলোচনা করেন দুজন। শ্বেতা এই মুহূর্তে রুবেলের দাসের সঙ্গে সম্পর্কে। সবকিছু ঠিকঠাক চললে এই জানুয়ারিতে চার হাত এক হবে তাঁদের। শহর কলকাতায় একেবারে বাঙালি মতে ছাদনাতলায় বসার পরিকল্পনা শ্বেতার। অপরদিকে, রণজয় এই মুহূর্তে সিঙ্গেল। তাঁর জন্য মেয়ের খোঁজ করছেন সেটের সকলে। সদ্য অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভেঙেছে তাঁর। বিচ্ছেদের ঘা এখনও দগদগে। শ্বেতার মতে, “যে চলে গেছে সে জাহান্নামে যাক…”। প্রাক্তন সোহিনী ইতিমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। প্রাক্তনের জন্য বরাবরই শুভ কামনা রয়েছে তাঁর। রণজয়ের কথায়, “আমরা একসঙ্গে নেই তারতো নিশ্চয় কোনও কারণ আছে। সবাই জীবনে ভাল থাকুক, আমি তাঁদের সম্মান করি, ব্যস এটুকুই।”

