জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শেষদিনের শুটিং আজ! বন্ধের মুখে কোন ধারাবাহিক!

জি বাংলায় (Zee Bangla) আসছে একগুচ্ছ নয়া ধারাবাহিক (New Serial)। টিআরপিতে (Trp) ইদানীং জলসার কাছে দশ গোল খাচ্ছে বাংলার জনপ্রিয় বিনোদনের চ্যানেল। চলতি সপ্তাহে প্রথম দুইয়ে নেই জি। বদলে টিআরপির পয়লা ও দ্বিতীয়স্থান জলসার (Star Jalsha) জিম্মায়। টিআরপিতে নিজের আধিপত্য বিস্তার করতে জি বাংলা আনছে জনপ্রিয় ধারাবাহিক।
আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি ‘। সিঙ্গেল মাদারের কঠিন জীবনসংগ্রামের গল্প এগিয়ে নিয়ে যাবে ধারাবাহিকের গল্প। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ‘গৌরী এলো’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী মোহনা মাইতি। একা মায়ের জীবনযুদ্ধের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী। তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা টুম্পা অটোওয়ালি খ্যাত সায়ন বসু।
প্রকাশ্যে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের প্রোমো
ইতিমধ্যেই চ্যানেলে অন এয়ার ধারাবাহিকের প্রোমো। দেখা যাচ্ছে, মেয়ে, অফিস, বাড়িত সিদ্ধ হস্তে সামলায় নায়িকা। একাই মেয়েকে মানুষ করছে সে। তবে বরাবরই অফিসের বস তার প্রতি সহানুভূতিশীল। বসের স্পর্শকরতা নিয়ে অফিসে কটাক্ষের শিকার নায়িকা। তবে মিহি ভালোবাসে মায়ের বসকে।
নায়কের এহেন মেয়েকে আগলে রাখা, ভালোবাসা দেখে দুর্বল হয় নায়িকার মন। কিন্তু একাই এই জীবনযুদ্ধে লড়ে যেতে চায় সে। দর্শকমহলে সাড়া জাগিয়েছে সদ্য প্রকাশ্যে আসা প্রোমো। শীঘ্রই চ্যানেলে সম্প্রচার শুরু হবে ধারাবাহিকের। তবে নতুন ধারাবাহিকের শুরুয়াত মানে বন্ধের মুখের পুরোনো ধারাবাহিক।
আরও পড়ুন: বাবার বিয়ে আটকাতে ভিখারির বেশ ধারণ করল কাঁকান! উত্তীয়কে সামনে পেয়ে উচিত শিক্ষা দিল স্বয়ম্ভু জগদ্ধাত্রী!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শেষদিনের মন দিতে চাইয়ের শেষ শুটিং আজ
স্টুডিও পাড়া সূত্রে খবর ছিল, জি-এর নয়া সিরিয়ালকে প্রথম কাছে এসেছি’কে স্লট দিতে বিদায় ঘণ্টা বেজেছে ‘মন দিতে চাই’-এর। এবার প্রকাশ্যে শেষ শুটিং ডেট। শনিবার ১৮ই মে ছিল ধারাবাহিকের শেষদিনের শুটিং। নতুন ধারাবাহিকের আগমনে পুরোনো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া আম বাত হলেও, মন খারাপ মন দিতে চাইয়ের দর্শকদের।


