‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়!’, বিস্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়

আরজিকর কাণ্ডে (RG Kar Case) এখনও উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকেই বের হচ্ছে পথ মিছিল, তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা (Tollywood Celebrity)। গত ৯ই আগস্ট কর্মরত মহিলা চিকিৎসকের সাথে যে ঘৃণ্য অপরাধ করা হয়েছে তাতে নড়ে উঠেছে গোটা দেশ। বেশ কয়েকমাসের বেশি সময় কেটে গিয়েছে এখনো থামেনি আন্দোলন, এই আন্দোলন থামার নয়। যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে, জুনিয়র ডাক্তারদের সব দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন থামবে না।
এই ঘটনায় প্রায়দিনই যে সমস্ত সেলিব্রিটিদের পথে নামতে দেখা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হল স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায় আরও অনেকে। জুনিয়র ডাক্তারা টানা অনশন করেছেন। কিন্তু ওই ঘটনার এখনো সুবিচার হয়নি। তারপরে অনেক ঘটনার কথা শোনা গিয়েছে, সামনে এসেছে বহু পুরনো ঘটনাও।

সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে আবারো সমাজের নারী পুরুষ নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। কিছুদিন আগেই হইচইতে মুক্তি পেয়েছে নিখোঁজ ২। যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়কে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এমন খুব কম ছবি রয়েছে যেখানে মহিলাদের এরকম সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই নিয়েই স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন কিছু কথা।
অভিনেত্রী বলেন “২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের মহিলাদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। মহিলাদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বত্র ভাবে।”
আরও পড়ুনঃ মিথ্যে খুনের বোঝা আর নয়! সামনে এলো খুনের আসল রহস্য! এবার বদলা নেবে রোহিত!
অভিনেত্রী আরও বলেন “আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও তো কত কাণ্ড! মানসিকতার যে কোনও রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী এক জনই, যিনি চুমু খাওয়ার ভিডিয়ো করেছিলেন আর ছড়িয়ে দিয়েছিলেন। তাঁকে নিয়ে তো কোনও কথাই হল না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টে ভালবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করল!”

