শুধু আনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও প্রেম করছেন স্রোত-সার্থক! নিজের মুখেই সে কথা জানালেন অভিনেত্রী!

এই সময় দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকটি। মাত্র কয়েক মাস হলো সম্প্রচার শুরু করেছে এই ধারাবাহিক। এর মধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন ধারাবাহিকের তিন নায়িকা। এই ধারাবাহিকের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, কিন্তু তাও একেবারে হাড্ডা হাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি। টিআরপি তালিকায় একটু একটু করে নিজেদের তুলে ধরছে এই মেগা।

এই ধারাবাহিকের প্রধান নায়িকা হলো আরাত্রিকা মাইতি। কিন্তু এখানে তিন বোনের গল্পকেই সমান গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হচ্ছে। এই ধারাবাহিকের গল্পে সবার ছোট বোন হল স্রোত। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty)। মাত্র কয়েকটা দিনের মধ্যেই তার সৎ সাহসী চরিত্র এবং স্পষ্টবাদী মানসিকতা মনে জায়গা করে নিয়েছে দর্শকদের।

এই ধারাবাহিকে স্রোতের বিপরীতে তার নায়ক হিসেবে দেখা যাচ্ছে সার্থক অর্থাৎ অভিনেতা মৈনাক ঢোলকে (Mainak Dhol)। তাদের দুজনের অনস্ক্রিন রসায়ন একেবারে জমে ক্ষীর। দুজনকে একসাথে ধারাবাহিকের পর্দায় দেখতে ভীষণ ভালবাসেন দর্শক মহল। তাদের ঝগড়া ঝামেলা থেকে শুরু করে খুনসুটি সবটাই দর্শকদের ভীষণ প্রিয়। মনে মনে তারা চান এই সম্পর্ক যেন বাস্তবে রূপ নেয়। এবার তাদের সেই ইচ্ছাই কি তবে পূরণ হলো!

বাস্তবে প্রেম করছে স্রোত-সার্থক

বর্তমানে বেশ কিছুদিন তাদের দুজনের ট্র্যাক দেখা যাচ্ছে না ধারাবাহিকের পর্দায়। কারণ বর্তমানে রায়কে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি প্লট সম্প্রচারিত হচ্ছে। তাই স্রোত সার্থকের জুটিকে মিস করছেন দর্শক মহল। এর মাঝে জানা গেল অনস্ক্রিনের মতন অফ স্ক্রিনেও তাদের বন্ধুত্ব বেশ গাঢ়। অফস্ক্রিনে কেমন সম্পর্ক স্বপ্নিলা আর মৈনাকের? এক সাক্ষাৎকারে স্বপ্নীলা বললেন, “একদম না, অনস্ক্রিনে হুকোমুকো স্যার, আর অফস্ক্রিনে হুকোমুখো মৈনাক দা।” আর তাতে মৈনাক যোগ করেন, “ও খুব ভালো মেয়ে। বোনের মতো বলতে পারো। প্রেমের মতো একেবারেই নয়। আমরা ভালো বন্ধু।”

আরো পড়ুন: নিজের বোনের আসল রূপ দেখে ফেললো রাই! কু’কর্ম ঢাকতে গিয়েই ধরা পড়লো নীলু!

এতে মৈনাককে থামিয়ে দিয়ে স্বপ্নীলা বলে উঠলেন, “দেখো তোমাকে অনস্ক্রিনে তো ওইরকমভাবে দেখতে হবে। তাই বোনটা বোলো না।” তাতে মৈনাক বলেন, “বোন হিসেবে দেখিও না। বন্ধু”। এরপর স্বপ্নীলার জবাব, “আমাকে সারাক্ষণ বিরক্ত করে। ঝগড়া করে। আমার মতো নিরীহ একটা মানুষ…” মৈনাক ফের যোগ করেন, “ওমনি উলটে গেল… ভাজা মাছটা উলটে খেতে পারে না…”। এই ভাবেই অফস্ক্রিনেও চলতে থাকে তাদের খুনশুটি। খুব তাড়াতাড়ি কি একে অপরের প্রেমে পড়বেন তারা? কি মনে হয় দর্শকদের?

Back to top button