নিজের বোনের আসল রূপ দেখে ফেললো রাই! কু’কর্ম ঢাকতে গিয়েই ধরা পড়লো নীলু!

পাপ কোনোদিনই চাপা দিয়ে রাখা যায় না। কোন না কোন সময় সেটা ঠিক সবার সামনে প্রকাশ পাবেই। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা তার নিজের দিদির সাথে যে কুকর্ম করেছে, সেটাও খুব বেশিদিন লুকিয়ে রাখা সম্ভব হবে না। অনেক কাঁচা কাজ করে ফেলেছে সে। নীলাঞ্জনা ভেবেছে তার বুদ্ধির কাছে কেউ জিততে পারবে না। কিন্তু সে যে সম্পূর্ণভাবে ভুল সেটা আর কিছু সময়ের মধ্যেই সবার সামনে প্রকাশ পাবে। বর্তমানে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দুই বোনের মধ্যে লড়াই একেবারে তুঙ্গে। যদিও লড়াইটা একতরফা। কারণ রাই এই লড়াইয়ে অংশ নেয়নি। একা একাই ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে নীলাঞ্জনা। কোনদিনও নিজের বোনের সঙ্গে প্রতিহিংসার খেলায় নামতে চায়নি রাই। কিন্তু নীলাঞ্জনা বারবার সেই কাজটা করতেই বাধ্য করছে তার দিদিকে। নিজের দিদির অনেক বড় সর্বনাশ করে বসে রয়েছে নীলু।

নিজের দোষে নিজের বৈবাহিক জীবনে সুখী হতে পারেনি নীলাঞ্জনা। তার মতন বদনাম হয়ে যাওয়া একটা মেয়েকে এত ভালো একটা পরিবারের বিয়ে দিয়ে তার জীবনটা উদ্ধার করে দিয়েছিল রাই। কিন্তু সেই মর্যাদা দিতে পারেনি সে। নিজের স্বভাব দোষে আজ স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিজের বাপের বাড়িতে বসে রয়েছে নীলাঞ্জনা। কথায় আছে শূন্য মাথা শ’য়তানের বাস। আর সেই শ’য়তানি করেই রাইয়ের সংসারটা তছনছ করে দিয়েছে সে।

ফুলশয্যার রাতে কিছু নোংরা ছবি পাঠিয়ে রাই আর অনির্বাণ এর মধ্যে পাহাড় প্রমান দূরত্ব তৈরি করে ফেলেছে নীলাঞ্জনা। তার পরিকল্পনা যথাযথভাবে সফল হয়েছে। তবে রাই এভাবে চুপচাপ বসে থাকবে না। সে যেটা করেনি তার মিথ্যে দোষ নিজের কাঁধে নেবে না। তাই সে উঠে পড়ে লেগেছে নিজের চরিত্রকে নিষ্কলঙ্ক করার জন্য। সেটা করতে গিয়ে শৌর্যর সাথে নানা রকমের ঝামেলায় জড়িয়েছে রাই। তবে আসল সত্যটা এইবার তার চোখের সামনে স্পষ্ট হয়ে গেলো।

আরো পড়ুন: ফুলকির জীবনে আসছে বড় বিপদ! পাগল হয়ে গেল শালিনী! সত্যি কি তাই, নাকি নতুন চক্রান্তের শিকার হল রোহিত-ফুলকি

নীলুকে হাতেনাতে ধরলো রাই

বাড়ি ফেরার সময় রাই দেখতে পায়, নীলু একটি ছেলেকে টাকা দিচ্ছে। বেশ অনেকগুলো টাকা। আর তারা যে কথাবার্তা বলছে সেসব শুনে রাই বুঝতে পারে ওই নকল ছবিগুলো এই ছেলেটি বানিয়েছে আর সেটা বানাতে দিয়েছে তার নিজের বোন নীলাঞ্জনা। সবটা জানতে পেরে অবাক হয়ে যায় রাই। সে নীলুকে গিয়ে এই নিয়ে প্রশ্ন করতেই নীলু ভয় পেয়ে যায়। যদি সত্যিই ঠিক এই ভাবেই ধরা পড়ে নীলু! যদি সত্যি করেই রাইয়ের চোখের সামনে সবটা এমন ভাবেই স্পষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে দর্শক মহলের?

Back to top button