মেলেনি মায়ের আদর! ছিল অভাবের সংসার! ভরসা ছিল বাবার পেনশন! আজ একা হাতে সংসার টানছেন স্রোত!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। দীর্ঘ ১ বছর ধরে এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় (Television Serial) চলছে। প্রথম থেকেই টিআরপি তালিকায় (TRP List) খুব অসাধারণ ফলাফল করতে না পারলেও মোটামুটি ভালো ফলাফল করে এই ধারাবাহিক। দর্শকদের অনেকেই বেশ পছন্দের ধারাবাহিক এটি।
এই ধারাবাহিকে তিন বোনের জীবনের গল্প তুলে ধরা হয়েছে প্রথম থেকে। ধারাবাহিকে এই তিন বোন হল রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী। আর এই তিন বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। তিন বোনের জীবনের গল্প তিনরকম।
গোটা সংসারের দায়িত্ব স্বপ্নীলার
এই তিন বোনের মধ্যে কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত ছিলেন স্বপ্নীলা চক্রবর্তী অর্থাৎ পর্দার স্রোত। দিদির মঞ্চে এসে নিজের জীবনের নানান ঘটনা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকে যেমন আমরা দেখতে পাচ্ছি স্রোতের বাবা নেই, বড় দিদির বিয়ের দিন মৃ’ত্যু হয়ে তার। তেমনি বাস্তব জীবনে মা নেই অভিনেত্রীর। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে স্বপ্নীলা।
ছোট থেকেই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। মা না থাকার যন্ত্রণা আজও ভোলেননি অভিনেত্রী। আসলে মা হলো এমন একজন মানুষ যার অনুপস্থিতি সবসময়ই আমাদের কষ্ট দেয়। বাবা স্বপ্নময় চক্রবর্তীকে নিয়েই তার গোটা জগৎ। নিজেই রোজগার করে সংসার খরচ চালান স্বপ্নীলা। আসানসোলের মেয়ে স্বপ্নীলা, ২০১৮ সালে জয় বাবা লোকনাথ দিয়ে অভিনয়ে ডেবিউ। এরপর কন্যাদান, এক্কা দোক্কা আর এই মুহূর্তে মিঠিঝোরাতে কাজ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! বিনোদন জগতে ফের নক্ষত্র পতন! শোকস্তব গোটা বিশ্ব!
বর্তমানে সংসারের যাবতীয় দায়িত্ব একার হাতে সামলাচ্ছেন ২৪ বছরের স্বপ্নীলা। কলেজের ফার্স্ট ইয়ারে যখন পড়াশুনা করছেন তখনই মা-কে হারান স্বপ্নীলা। তারপর থেকেই জীবনের লড়াই শুরু। তবে মায়ের অভাব কোনদিনই বুঝতে দেয়নি অভিনেত্রীর বাবা। এখনো অনেক দূর যাওয়া বাকি। একজন বড় অভিনেত্রী হতে চান স্বপ্নীলা।

