রোমান্টিক সিন করতে গিয়ে ঘটলো বিপত্তি! নাক কেটে র’ক্তারক্তি অবস্থায় অগ্নির!

বর্তমানে ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star jalsha) কথা (Kotha)। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। আর প্রথমবার জুটি বেঁধেই তাদের জুটি দর্শকদের মাঝে হিট, দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন তারা। তাদের জুটি পর্দায় এতটাই সফল যে নেটিজেনদের অনেকের ধারণা তারা বাস্তবেও প্রেম করছেন। এই নিয়ে কম কানাঘুষো, চর্চা চলতেই থাকে।

বর্তমানে তো ধারাবাহিকে বেশ জমজমাট পর্ব চলছে। তাই তো দর্শক একটা এপিসোডও মিস করছেন না। জুনি অঙ্কিতের সম্পর্ক ঠিক করতে প্রেমের অভিনয় করছে কথা অগ্নি। টিআরপি তালিকায় মাঝেমধ্যেই টপ করে এই ধারাবাহিক। সাহেব টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছে। সে দর্শকের কাছে নতুন নয়, তবে সুস্মিতা শেষ কয়েক বছর হল অভিনয় জগতে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সাহেবের সাথে প্রথমবার জুটি বেঁধেই বাজিমাত করেছেন।

বর্তমানে কথা এবং অগ্নি প্রেমের অভিনয় করছে জুনি এবং অঙ্কিতকে কাছাকাছি আনার জন্য। তবে কথা এর মধ্যে অগ্নিকে চ্যালেঞ্জ করেছে এই প্রেমের অভিনয় করতে করতে অগ্নিও কথার প্রেমে পড়ে যাবে। কিন্তু অগ্নি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে কোনদিনই প্রেমে পড়বে না কারোর। এবারে এই চ্যালেঞ্জের মধ্যে কে জেতে শেষ পর্যন্ত সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে।

শুটিং করতে গিয়ে হল বিপত্তি

যেমন সম্প্রতি আজকের এপিসোডে দেখানো হবে কথা অগ্নি বাড়ির সবার সাথে প্ল্যান করে জুনি অঙ্কিতের জন্য একটি ক্যান্ডেল লাইট ডিনার ডেটের ব্যবস্থা করে। আর জুনি অঙ্কিতের সম্পর্ক আরো স্বাভাবিক করে তুলতে কথা অগ্নি তাদের অভিনয় চালিয়ে যায়। এই কারণে কথা ও অগ্নির একটি রোমান্টিক নাচের ভিডিও দেখানো হবে আগামী পর্বে। এবারে সেই নাচের ভিডিও করতে গিয়ে হল বিপত্তি।

আরও পড়ুন: হাতে সময় কম, মৃ’ত্যুর আগে শেষ ছো’বল দিল জগদ্ধাত্রী! ধারাবাহিকে নতুন মোড়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহেবরা নিজে জানিয়েছে রোমান্টিক দৃশ্যে সুস্মিতার সঙ্গে অভিনয় করতে গিয়ে সুস্মিতা সাহেবের নাক কেটে রক্ত বের করে দিয়েছে। শুটিং চলাকালীন সাহেবের নাক থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল। তখন সাহেব বুঝতে পারছিল না সুস্মিতা সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছে নাকি অ্যাকশন দৃশ্য অভিনয় করছে। এদিকে সাহেব নালিশ করছি আর ওদিকে পাশে বসে সুস্মিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে।

Back to top button