হাতে সময় কম, মৃ’ত্যুর আগে শেষ ছো’বল দিল জগদ্ধাত্রী! ধারাবাহিকে নতুন মোড়!

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jogotdhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী তো দীর্ঘ সময় ধরে অসুস্থ। সেই শরীরেই জগদ্ধাত্রী সন্তান ধারণ করেছিল নিজের গর্ভে। যার ফলে তার শরীরের অবস্থা আরো অবনতি হতে শুরু করে। কিন্তু সেসবের মাঝে নিজের স্বামী স্বয়ম্ভুর ইচ্ছে পূরণ করে জগদ্ধাত্রী। সন্তান জন্ম দিতে গিয়ে তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। যদিও ধারাবাহিকে দেখানো হয়েছিল সন্তান জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয়েছে জগদ্ধাত্রীর। তারপর থেকেই স্ত্রীর শোকে পাগল পাগল অবস্থা স্বয়ম্ভুর।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৫ নভেম্বর (Jogotdhatri Today Episode 15 November)
মেহেন্দি শিশির ফুটেজ কোথা থেকে তার ফোনে এলো সেই সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করে বাড়ির দারোয়ানের কাছে সে জবাব চায় কোথা থেকে তার ফোনে টিভি ফুটেজের হার্ডকপি এল কে পাঠালো। কে তার পেছনে তার ক্ষতি করার জন্য লেগে পড়েছে সেটা জানতেই হবে মেহেন্দিকে এই জন্য সে বাড়ির দারোয়ানকে ভয় দেখাতে থাকে তার চাকরি কেন নেওয়ার ভয় দেখায়।
ফিরে এলো জগদ্ধাত্রী
এদিকে গল্পে ঘটে মিরাক্কেল। মৃত্যুর পরে আবারো অস্বাভাবিকভাবে ফিরে আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী যে ফিরে আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। একেবারে স্বশরীরে হুইল চেয়ারে বসে নার্সিংহোমে দেখা যায় জগদ্ধাত্রীকে। কিন্তু জগদ্ধাত্রী কিভাবে ফিরে এলো কিভাবে বেঁচে গেল সেটাই বোঝা যাচ্ছে না এখনো। তবে এবারে ধারাবাহিকের গল্পে যে নতুন টুইস্ট আসতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: আঁখিকে বাঁচাতে হাজির কপালভাতি ঝিলিক মাতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
ফিরে এসে জগধাত্রী নিজের মেয়েকে দেখতে চায়। তার মেয়ে এখন হাসপাতালে বিছানায় শুয়ে আপ্রাণ বাঁচার চেষ্টা করছে। ডাক্তাররা সবাই মিলে জগদ্ধাত্রীর কন্যা সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ জগদ্ধাত্রী মাত্র ৬ মাসে তার সন্তানের জন্ম দিয়েছে। সেই জন্য সেই শিশুকে বাঁচানোর আশা খুবই কম। এদিকে জগদ্ধাত্রীর নিজেরও শরীরের অবস্থা এতটাই খারাপ যে তার হাতে বেশি সময় নেই। মৃ’ত্যু তার খুব কাছে। কিন্তু কেউ জানে না জগদ্ধাত্রী যে এখনো বেঁচে রয়েছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করছে।

