বিরাট দুঃসংবাদ! গৃহপ্রবেশ ধারাবাহিকে বিদায় জানাচ্ছে সুস্মিত মুখার্জি! পরিবর্তে আসছে নতুন নায়ক! হঠাৎ কি হলো অভিনেতার?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝাr গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকের নায়ক অর্থাৎ সুস্মিককে এর আগে স্টার জলসার পর্দার জনপ্রিয় ধারাবাহিক বরণ এ নায়কের চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা। বরণ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কয়েক বছর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি সুস্মিতকে। এখন আবার গৃহপ্রবেশ ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছেন তিনি। তবে মাঝে যে কয় বছর সুস্মিতকে পর্দায় দেখা যায়নি তখন দর্শকেরা তাকে ভীষণ মিস করেছেন।

তবে এবারে জনপ্রিয় অভিনেতার জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ। অভিনেতার সাথে যে এমন কিছু ঘটনা ঘটতে পারে। তা কেউই কল্পনা করেননি। গৃহপ্রবেশ ধারাবাহিকের সুস্মিতা এবং ঊষসীর জুটি দর্শকরা ধীরে ধীরে বেশ পছন্দ করতে শুরু করেছিলেন। কিন্তু এর মাঝেই শোনা গেলো বড় দুঃসংবাদ।
গৃহপ্রবেশ ধারাবাহিককে খুব শীঘ্রই বিদায় জানাতে চলেছেন অভিনেতা সুস্মিত মুখার্জি। ধারাবাহিকে আগামী দিনে আর দেখা যাবে না সুস্মিতকে। হঠাৎ করে মাঝপথে ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন অভিনেতা। আগামী দিনে আর দেখা যাবে না সুস্মিতকে গৃহপ্রবেশ ধারাবাহিকে। তবে হঠাৎ কি হল অভিনেতার যার কারণে ধারাবাহিক থেকে মাঝ পথেই সরে যাচ্ছেন তিনি? সেটা জানার জন্য একাংশ দর্শক আগ্রহী হয়ে রয়েছেন।
আরও পড়ুনঃ শিরদাঁড়াহীন নায়ক, অত্যাচারী মা ও ছিঁচকাদুনি নায়িকা! এই নিয়ে কি ধারাবাহিক চলে? দর্শকদের ট্রোলের মুখে অমর সঙ্গী!
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ধারাবাহিকের কর্তৃপক্ষের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না সুস্মিতের। মনোমালিনের কারণেই হঠাৎ করে ধারাবাহিকের মাঝপথ থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেতা। শোনা যাচ্ছে, সুস্মিতের পরিবর্তে এবার নাকি আদৃত এর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রাহুল মজুমদারকে। খুব শীঘ্রই নাকি শেষ শুটিং করবেন সুস্মিত।

