মান অভিমানের পালা মিটলো “সুদীপা” জুটির মধ্যে! দিব্যর জন্মদিনেই প্রকাশ করলেন স্বস্তিকা

সূর্যর জন্মদিনের দীপার শুভেচ্ছা বার্তা দেখলে মন ভরে যাবে ভক্তদের

এই মুহুর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। যদিও চলতি সপ্তাহে ধারাবাহিকটি প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি নিছক একটি ফ্যামিলি ড্রামা বা পারিবারিক কাহিনী। এই ধারাবাহিকের প্রধান ইউএসপি সূর্য আর দীপা অর্থাৎ নায়ক নায়িকার মধ্যেকার ভালবাসা। এত মান অভিমান এত অবিশ্বাস এই সবকিছুর পরেও এই দুজনের মধ্যে কোন একজন যদি বিপদে পড়ে তাহলে আরেকজন সব ভুলে মরিয়া হয়ে ছুটে যায় তার কাছে। আর এই বিষয়টাই এখনো অব্দি ধারাবাহিকটিকে সেরার খেতাব পেতে ইন্ধন জুগিয়ে চলেছে।

ধারাবাহিকে যেমন নায়ক নায়িকার জুটিকে পছন্দ করেন ভক্তরা, ঠিক তেমনি ধারাবাহিকের বাইরেও দুজনকে একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকমহল। কিছুদিন আগেই একে অপরকে আনফলো করে দেন তারা। তাদের মধ্যে যে ঝামেলার সৃষ্টি হয়েছে সেটাও প্রকাশ করে সূর্য। সেই নিয়ে বেশ মন খারাপ ছিল দর্শক মহলের।

এক সাক্ষাৎকারে সূর্য জানিয়েছিলেন বন্ধুদের মধ্যে এমন মান অভিমান চলতেই থাকে। যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেটা একদিন মিটেও যাবে। অনস্ক্রিন এবং অফ স্ক্রিন দুই জায়গাতেই তাদের ফের একসাথে দেখতে উৎসুক হয়ে উঠেছিলেন ভক্তরা। এইবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটলো।

এই দিন সূর্যের অর্থাৎ দিব্যজ্যোতির জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তার সাথে একটি ছবি পোস্ট করে তাকে উইশ করেন স্বস্তিকা। ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি বার্থডে হিরো, ভাল থাক খুশি থাক আর ভালো ভালো কাজ কর।” এটা দেখার পর দর্শকদের ধারণা সমস্ত বিদ্বেষ মিটিয়ে আবারো বন্ধুত্বের পথে ফিরেছে সূর্য দীপা।

Back to top button