প্রতিবাদ করাই কি হল কাল? নিমকি ঠামের কান্ড দেখে চমকে উঠল মিহি!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। ধারাবাহিকে মধুবনীর ভূমিকায় অভিনয় করে মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। সঙ্গে মিহি ও ঋকের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar) ও সায়ন বসু (Sayan Bose)।

বর্তমানে ধারাবাহিকে ফুটে উঠেছে বর্তমান সামাজিক পরিস্থিতির ছবি। রাস্তা নেমেছে মেয়েরা। ভয় পেয়ে বাড়িতে বসে নয়, এবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সকলের। মধুবনীর পাড়ার মস্তানরা শ্লী’লতাহানি করেছিল একটি মেয়ের। ঘটনাটির শোনার পরই গর্জে ওঠে মধুবনী। সশস্ত্র হয়ে পাড়ার বউদের নিয়ে পথে নামে সেই মস্তানগুলকে জব্দ করতে।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ৩১ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 31 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মধুবনীর পাড়ার ওই গুন্ডাগুলোর ওপর চড়াও হয় পাড়ার বউরা। বিধরপ মারতে থাকে ছেলেগুলোকে। তারপরই চলে আসে সেই মেয়েটি যার সঙ্গে ঘটেছে এই ঘৃণ্য ঘটনা। লাঠি নিয়ে নিজের হাতে মারে ওই ছেলেগুলোকে। মেয়েটির কাছে ক্ষমা চেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে জয় ছেলেগুলো। তখনই চলে আসে ঋক।

মধুবনীর কাছে সমস্ত কথা শুনে মধুবনীর ওপর ভীষণ গর্ব অনুভব করে সে। তখনই চলে আসে পুলিশ। অফিসার প্রথমেই কুর্নিশ জানায় মধুবনীর সাহসকে। সঙ্গে এও আশ্বাস দেন তিনি দ্রুত সেই ছেলেগুলোকে ধরবেন এবং উপযুক্ত শাস্তি দেবেন। এদিকে সংবাদ মাধ্যম খুলেই মধুবনীর প্রতিবাদের ভিডিও দেখতে পান ছোট কাকি। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকে নিয়ে আসে সকলকে।

আরো পড়ুন: প্রয়োজনে বোনেরাও মা হয়ে উঠতে পারে, নিঃসঙ্গ রাইয়ের ভরসা এখন স্রোত!

মধুবনী ও মিহিকে কি বললেন সুরমা?

মধুবনী সেনগুপ্ত বাড়ির বউ হয়ে মিছিলে হাঁটছে এই দেখেই মধুবনী বিরুদ্ধে নানা মন্তব্য করতে থাকেন ছোট কাকি। পরিস্থিতি বুঝে যুক্ত হন কমলিনীও। মধুবনীকে বাড়ি ছাড়া করার জন্য সুরমার কান ভাঙাতে থাকেন দুজনে। আর তখনই চলে আসে ঋক, মিহি আর মধুবনী। কিন্তু বাড়িতে ঢোকার আগেই তাদের আটকে দেন সুরমা। তারপরই শঙ্খ বাজান তিনি।

ঠাম্মি বলেন মধুবনীর সঙ্গে মিছিলে পায়ে পা মিলিয়ে তিনি হাঁটতে পারেননি ঠিকই, কিন্তু তার পূর্ণ সমর্থন আছে। তিনি আজ মধুবনীকে মন থেকে এই বাড়ির বউ হিসেবে বরণ করে নেবেন। এমনকি তর্ক করেন তার দুই বউমার সঙ্গেও। নিমকি ঠামের কথা শুনে ভীষণ খুশি হয় মিহি ও মধুবনী। সঙ্গে তিনি এও বলেন মিহি পাকা হতে পারে কিন্তু বুঝদার। কিন্তু মধুবনীকে কি সেনগুপ্ত বাড়িতে সুস্থভাবে থাকতে দেবে কমলিনী? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button