দুর্ধর্ষ প্রোমো! মিশকাকে খুন করলো সূর্য! দোষী সাব্যস্ত সূর্যকে বাঁচাতে শপথ নিল দীপা!

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। শুরু থেকেই এই ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের।

বহুদিন ধরেই সূর্যের পরিবারকে একটু একটু করে শেষ করে দিচ্ছে মিশকা। সেই শুরু থেকেই সূর্যের জীবনে একের পর এক বাধার সৃষ্টি করে চলেছে সে। সূর্য দীপাকে কিছুতেই মিলতে দেয়নি মিশকা। তাদের মাঝে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। সূর্যকে দীপার নামে একগাদা মিথ্যে কথা বলে সূর্যের মন বিষিয়ে দিয়েছে।

বেশ কিছু বছর সূর্য দীপার থেকে আলাদা থাকে, হাজার বার বলার পরেও নিজের মেয়েদের মেনে নিতে অস্বীকার করেছে। আর এইসবের পেছনে যার মাথা কাজ করছিল সে হল মিশকা। কিন্তু এইবার মিশকা যা করল সেটা সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

Anurager chowa

সূর্যকে পাওয়ার জন্য সূর্যের স্পাম নিয়ে প্রেগনেন্ট হয়েছে সে। সে জানে এইভাবে কখনোই সূর্যের মন জিততে পারবে না মিশকা তবুও কোনো ভাবেই সূর্য আর দীপাকে এক হতে দেবে না সে। এইবার আর নিজেকে শান্ত রাখতে পারল না সূর্য। তার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ঘটে গেল এক চরম দুর্ঘটনা।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, মিশকার দিকে বন্দুক তাক করে সূর্য বলছে, “তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, এবার তুই সত্যি বল নাহলে…” কথা ফুরোতে না ফুরোতেই শোনা যায় একটি গুলির আওয়াজ। তারপরেই দেখা যায় সূর্যকে নিয়ে যাওয়া হয়েছে জেলে। সেখানে ছুটে গেছে দীপা। সূর্য তাকে বলে সে এই কাজ করেনি। দীপা সূর্যকে কথা দেয় দেবিপক্ষের আগেই তাকে নির্দোষ প্রমাণ করবে দীপা।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button