ধামাকা প্রোমো, অবশেষে সূর্যই করালো DNA টেস্ট, সোনা রূপা তার মেয়ে!

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। সম্প্রতি প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। তবে একদম প্রথম দিন থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। এই ধারাবাহিটির মধ্যমণি হয়ে উঠেছে সোনা এবং রুপা।

সেই দীপার সাদ থেকে তাকে ভুল বুঝে চলেছে সূর্য। মিথ্যে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে এতদিন ধরে দীপাকে খারাপ ভেবে গেছে সে। যখনই দীপার মুখোমুখি হয়েছে তখনই দীপাকে অকথ্য ভাষায় অপমান অসম্মান করেছে সূর্য। কিন্তু এইবার এই সব মিথ্যের উপর থেকে পর্দা উঠতে চলেছে। মিশকা আর সূর্যকে সত্যি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।

এতদিন ধরে সোনা আর রুপাকে দীপা আর কবিরের সন্তান ভেবে এসেছে সূর্য। কখনোই তাদের আপন করে নিতে পারেনি সে। কিন্তু এবার নিজের বাবাকে সত্যি সত্যিই নিজের করে পেতে চলেছে সোনা আর রুপা। এবার আর বাবাকে ছাড়া থাকতে হবেনা দুই ছোট্ট শিশুকে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে সূর্য দাড়িয়ে রয়েছে হসপিটালে আর কোনো জিনিসের অপেক্ষা করে চলেছে। এমন সময় একজন এসে তাকে বলে ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে।

রিপোর্টে লেখা রয়েছে সোনা রুপার বায়োলজিক্যাল বাবা সূর্য। এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় সূর্য। তার মানে দীপা এতদিন সত্যি কথা বলেছিল। সূর্য বাবা হতে পারে। আর সেই হলো সোনা রুপার আসল বাবা, কবির নয়। সঙ্গে সঙ্গে দীপার কাছে ছুটে যায় সূর্য আর এতদিন ধরে তার সমস্ত অন্যায় অবিচারের জন্য ক্ষমা চেয়ে নেয় তার থেকে। দীপা কি পারবে সূর্যকে ক্ষমা করতে?

Back to top button