স্টার জলসার দুই ধনন্তরি ডাক্তার দুজনেরই মাথা খারাপ! ডাক্তার হয়েও চিকিৎসা ক্ষেত্রের কোনো উন্নতি কাজে লাগায় না শুধু চিৎকার করে
বর্তমানে ধারাবাহিকে (Mega Serial) চমক আনার জন্য, অনেক কিছুই করছেন ধারাবাহিক নির্মাতারা। গল্পের গোরু যেন গাছে উঠছে। যে কাহিনী দিয়ে ধারাবাহিক শুরু হয়েছিল, সেই ধারাবাহিকের কিছুই যেন অবশিষ্ট নেই। একেবারে যেন অন্যরকম একটা ধারাবাহিক দেখা যাচ্ছে। ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল এক রকম কাহিনী দিয়ে, আর এখন দেখা যাচ্ছে অন্যরকম কাহিনী।
এমনই একটি ধারাবাহিক হচ্ছে এক্কা দোক্কা (Ekka Dokka)। শুরু হয়েছিল এক জুটিকে দেখিয়ে এখন চলছে আরেক জুটির গল্প। তবে এই সবকিছু মেনে নেওয়া গেলেও রাধিকার নির্বুদ্ধিতা একদমই মেনে নিতে পারছেন না দর্শক মহল। একজন ডাক্তার হয়ে কিছু জিনিসের স্বাভাবিক লক্ষণ যদি না চিনতে পারে তাহলে সমালোচনা তো হবেই! আর এখন সেটারই শিকার হচ্ছে রাধিকা।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কার নায়িকা রাধিকা যেমন পেশায় একজন ডাক্তার, ঠিক তেমনি স্টার জলসার আরো এক জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নায়ক সূর্যও একজন ডাক্তার। এইবার এই দুই ডাক্তারের গুণ কীর্তন নিয়েই সমালোচনার মহল নেট পাড়ায়।
নিজের মেয়ে এত কাছে থাকা সত্ত্বেও তাকে চিনতে পারে না সূর্য। নিজের শারীরিক অক্ষমতা গুলোকে ঠিক করার চেষ্টাও কখনো করতে দেখা যায়নি তাকে। একটা রিপোর্টের উপর ভিত্তি করে এতগুলো বছর অন্ধবিশ্বাসের মধ্যে কাটিয়ে যাচ্ছে সূর্য। আর অন্যদিকে আরেক অদ্ভুত ডাক্তার এই রাধিকা। তার গুণের তো তুলনা হয় না।
একজন ডাক্তার একটি মেয়েকে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই বলে দিতে পারে সে গর্ভবতী নাকি গর্ভবতী নয়। রাধিকার সেই দূরদর্শিতার বিন্দুমাত্রও নেই। সে শুধু দুদিনের আসা একটা মেয়ের কথাকে বিশ্বাস করে ভুল বুঝে চলেছে নিজের স্বামীকে। একবারও যাচাই করার প্রয়োজনও মনে করেনি। রাধিকা এবং সূর্যের এমন মন মানসিকতা দেখে দর্শকরা তাদেরকে নায়ক নায়িকা হিসেবে মেনে নিতে খানিক আক্ষেপ করছেন বৈকি।

