সোনা রূপার ভালোর জন্য দীপার কাছেই ফিরতে হল সূর্যকে! ধারাবাহিকে আসছে দারুন টুইস্ট
সোনা রুপাকে সামলাতে না পেরে শেষমেষ দীপার কাছেই ফিরতে হলো সূর্যকে

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। চলতি সপ্তাহে ঘটে ছন্দপতন। তবে ভক্তদের ধারণা খুব তাড়াতাড়ি আবারো নিজের স্থানে ফিরে আসবে এই ধারাবাহিক।
দীপার উপর রাগ করে তাকে শাস্তি দিতে সোনা আর রুপাকে নিয়ে আলাদা হয়ে যায় সূর্য। সূর্য ভেবেছিল সে দীপার থেকে দুই মেয়েকে আলাদা করে দীপাকে শাস্তি দেবে আর নিজেও তার থেকে দূরে সরে গিয়ে অনেক ভালো থাকবে। কিন্তু সেটা আর সম্ভব হলো না।

সূর্য একজন ডাক্তার। হাসপাতালেই তার সময় কাটে। চিকিৎসা করতে করতে সোনা রুপার উপর নজর দেওয়ার সময় নেই তার। মনে মনে সোনা রুপার জন্য চিন্তা করলেও আদতে তাদের তেমন খেয়াল রাখতে পারে না সূর্য। যার দরুন সোনা রুপা পড়ল মহা বিপদে। পাশে নেই কেউ।
এই দিনের পর্বে দেখা যায় প্রচন্ড ঝড় বৃষ্টি রাতে বাড়িতে একা সোনা আর রুপা। বাড়িতে কারেন্ট নেই। তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে মোমবাতি জ্বালায়। খিদে মেটাতে রান্না করে। কিন্তু ঘটে যায় এক মরু বিপদ। মোমবাতি থেকে আগুন ছড়িয়ে যায় বাড়িতে। বুঝতে পেরে ভয় পেয়ে যায় সোনা রূপা।
যদিও বড়ো কোনো বিপদ হওয়ার আগেই সোনা রুপার কাছে পৌছে যায় সিস্টার মার্গারেট। যার ফলে এই যাত্রায় অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পায় তারা। কিন্তু বাচ্চাদের সামলাতে ব্যর্থ প্রমাণিত হয় সূর্য। তবে কি এবার নিজের ভুল বুঝে দীপার কাছে ফিরে যাবে সে?
View this post on Instagram

