আর দেখা হলো না কমলিনীর সাফল্য! তার আগেই দুচোখে নেমে এলো অন্ধকার! ভয়ংকর মোড় নিল নতুনের জীবন! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে কমলিনী নিজের হাতে নতুনের কিনে দেওয়া ক্যামেরায় যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলি একটি প্রতিযোগিতায় সেরা ছবি হিসেবে পুরস্কার পাচ্ছে। আর এই সুখবর নতুন নিজে এসে কমলিনীকে জানিয়েছে। আসলে কমলিনীর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত গুণগুলো নতুন খুঁজে বার করে তাকে ফটোগ্রাফির ক্লাসে ভর্তি করে দিয়েছে। কিন্তু নতুনের থেকে সাহায্য নেবে না বলেই কমলিনী মাঝে ফটোগ্রাফির ক্লাসে যাইনি। তবে আবার তাদের মধ্যে সমস্ত ভুল বুঝে মিটে গিয়ে কমলিনী নতুনভাবে ফটোগ্রাফি ক্লাসে যাচ্ছে। এরই মধ্যে নতুনের জীবনে নেমে এলো বিরাট বড় অন্ধকার।
আরও পড়ুনঃ পরশুরামের আসল পরিচয় জেনে গেল কর্ণ! পরিবারকে বাঁচাতে ফের ছদ্মবেশ! শিবপ্রসাদের জীবনে নতুন চ্যালেঞ্জ!
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শকদের মনে অনেক প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যেদিন কমলিনীর ফটোগ্রাফির জন্য তাকে পুরস্কৃত করা হবে সম্মানিত করা হবে সেদিনকেই অসুস্থ হয়ে পড়ে নতুন। একেবারে মৃত্যুর সাথে লড়াই করার মত অবস্থা। বারবার নতুন কে ফোন করেও নতুন ফোন উঠায় না। কমলিনী ভাবে হয়তো তার বড় ছেলের জন্যই নতুন আজকে এই বিশেষ দিন উপস্থিত থাকবে না। কিন্তু নতুন যে অসুস্থ সেই খবরটা পায়না কমলিনী। কারণ নতুনই বারণ করে কমলিনীকে এই খবর জানাতে।
আর এই প্রোমো ভিডিও দেখেই তো দর্শকরা ভীষণ উদগ্রীব হয়ে উঠেছেন আগামী পর্বে কি হবে দেখার জন্য। তবে কি নতুনের সাথে কমলিনীর সংসার হবে না? তাদের আর নতুন ভাবে বাঁচার ইচ্ছে পূরণ হবে না? এখানেই কি থমকে যাবেন নতুনের জীবন? তবে কি চিরজীবনের মতো নিজের চিরসখা কে হারিয়ে ফেলবে কমলিনী? দেখা যাক কি হয় আগামী পর্বে।

