সোনার জন্য হোলির শুভক্ষণে সূর্য দীপা আবার কাছাকাছি! দুই মেয়ের সামনে সূর্য দীপাকে হোলির রঙে রঙিন হতে দেখে আনন্দে লাফাচ্ছে ভক্তরা

বর্তমান স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। এটি শুরুর প্রথম থেকেই দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের সূর্য দীপার জুটি। আর বর্তমানে তাদের দুই যমজ মেয়ে অর্থাৎ সোনা রুপাকেও দর্শকরা অত্যন্ত পছন্দ করে। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে সূর্য সোনাকে দীপার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর সোনা কিছুতেই যাবে না, যার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে।
আজকের পর্বে দেখা যাবে সোনাকে লাবণ্য সেনগুপ্ত হাসপাতালে নিয়ে আসে এবং সূর্য অনেক করে বলার পরেও সোনাকে তার কাছে দেয় না। শেষে লাবণ্য সেনগুপ্ত বলে যে যদি সে সোনার কিছু হয় তাহলে সে সূর্যকে পুলিশে দেবে। এরপরে ডাক্তার সোনাকে দেখে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে নেয় এবং বলে যে এমন সোনার অবস্থা এতটাই খারাপ যে সে কোমাতে পর্যন্ত চলে যেতে পারে।
তারপরেই দেখা যায় দীপা রুপার কাছ থেকে সোনার শরীর খারাপের খবর শুনে হাসপাতালে আসে তার সঙ্গে দেখা করতে। আর তাকে দেখে রীতিমতো খুশি হয়ে যায় সোনা কিন্তু তারপরে দীপা চলে গেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। সে কোন কিছু খেতে চায় না। এরপর যখন সূর্যর বাড়ির সকলে এবং ডাক্তার নিজে সূর্যকে বলে যে সোনার এখন তার ফুলমার কাছে থাকা দরকার। সে দীপাকে সোনার কাছে আসতে দিতে রাজি হয়।

তারপরেই দেখা যায় বিপাকে নিতে তার বাড়িতে পৌঁছে গেছে সূর্য। কিন্তু দীপা জানায় যে সে এইভাবে তাদের বাড়িতে ফিরে যাবে না। তখন দীপা সূর্যকে অনুরোধ করে সোনাকে তার কাছে নিয়ে আসতে। সূর্য আর কোন পথ খোলা থাকতে না দেখে সেই অনুরোধে রাজি হয়।

পরবর্তী পর্বে দেখা যায় ওনাকে নিয়ে দীপার কাছে আসছে সূর্য রাস্তায় সকলে দোল খেলছিল এবং ধাক্কা লেগে সূর্যর সামনেই দীপার মাথায় আবির পড়ে যায়। আর দীপা যখন পড়ে যাচ্ছিল তখনই সূর্য তাকে ধরে নেয়। এই দেখে দুই মেয়ে খুশি হয়ে যায়। তাই হোলির এই শুভ উৎসবে সূর্য দীপাকে আরো একবার কাছাকাছি আসতে দেখে খুশি হয়ে গেছে, ভক্তরা। তাই আগামী পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছে অনুরাগের ছোঁয়ার ভক্তরা।
View this post on Instagram

