আজ হয়ে গেল এক জনপ্রিয় ধারাবাহিকের শেষ শুটিং! মে মাসের প্রথম দিকেই শেষ সম্প্রচার হবে ধারাবাহিকটি

একটা ধারাবাহিকের সঙ্গে অনেকটা আবেগ জড়িয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্রে সেটা ভালোবাসা হয়ে যায়। বাড়ির মেয়ে বউ মা ঠাকুমারা সারাদিনের কাজ সেরে নিজেদেরকে একটু আনন্দ দিতে সাহায্য নেয় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক গুলির। আর ধারাবাহিক গুলির লক্ষ্য মানুষের মনে জায়গা করে নেওয়া একপ্রকার তাদের পরিবার হয়ে ওঠা।

দর্শক এবং ধারাবাহিক এই দুইয়ের মাঝে মেলবন্ধন তৈরি করতে পারে এবং চিরতরে বিচ্ছেদ ঘটাতে পারে একটি জিনিস আর সেটি হলো টিআরপি। বর্তমান সময় ধারাবাহিক গুলির টিআরপি যে হারে ওঠানামা করছে তাতে করে শেষ হয়ে যাচ্ছে সদ্য শুরু হওয়ার সিরিয়াল। আবার বছরের পর বছর টিকে থাকছে অনেক পুরনো ধারাবাহিক। সমগ্র ধারাবাহিক জগতের উপর ছরি ঘুরাচ্ছে এই টিআরপি।

এই সময়ে চ্যানেলগুলির অনেক কটি ধারাবাহিকের টিআরপি ভীষণ কম, এমন অবস্থায় ধারাবাহিকগুলি রয়েছে যে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে একটি ধারাবাহিক। আর জি বাংলার টিআরপির নিরিখে শেষ হয়ে যেতে পারে এমন তালিকায় যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হচ্ছে ইচ্ছে পুতুল, সোহাগ জল।

অন্যদিকে দু’বছর ধরে রাজ করছে মিঠাই। তবে এই ধারাবাহিকের টিআরপি এখনো যথেষ্ট ভালো। মানুষ এখনো মিঠাইকে দেখতে চান। মিঠাইয়ের প্লট অভিনয় গল্প সবকিছুই মুগ্ধ করে রেখেছে মানুষকে। তাও এই ধারাবাহিকটিকে শেষ করার একটা পরিকল্পনা করছে ধারাবাহিকের নির্মাতারা এবং জানা গিয়েছে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। এবং এর পরিবর্তে আসতে পারে ফুলকি।

কিন্তু এই মাসে শেষ হচ্ছে না মিঠাই। আগামী মাসেও বেশ কিছুদিন আমরা এই ধারাবাহিককে দেখতে পাবো। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে এই মুহূর্তে শেষ হচ্ছে কোন ধারাবাহিক? যে ধারাবাহিকের কথা বলতে চলেছি সেই ধারাবাহিকটি সম্প্রচারিত হয় সান বাংলা চ্যানেলে। সেই চ্যানেলের নয়ন তারা ধারাবাহিকটির শেষ শুটিং সম্পন্ন হচ্ছে আজ। আর এই ধারাবাহিক শেষ সম্প্রচার হবে মে মাসের প্রথম দিকে।

Back to top button