অন্ধকার নেমে এলো অভিনেত্রীর জীবনে, মায়ের পর আরও এক কাছের মানুষকে হারালেন রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়!

গত বছর থেকেই অভিনেত্রীর জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক ঝড়। পরপর নিজের প্রিয়জনদের হারাচ্ছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)৷ নিজের জীবনে হাসিখুশি থাকতেই পছন্দ করেন অভিনেত্রী। আর তার এই হাসিখুশি জীবনে তার সারাটা দিন যাদেরকে নিয়ে কাটে তাদের অধিকাংশই এখন না ফেরার দেশে চলে গিয়েছেন। আরো একবার তাকে ছেড়ে চলে গেলেন তার জীবনের দেবতা।

বাংলা টেলিভিশন (Bengali television) তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন সুদীপা চট্টোপাধ্যায়। বহু সুন্দর সুন্দর প্রজেক্টে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রীর পাশাপাশি সঞ্চালিকা এবং মহিলা ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ইদানিং একের পর এক শোক পেতে পেতে কেমন যেন পাথর হয়ে গিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী হিসেবে বরাবর সাফল্যতার ছোঁয়া পেলেও তাকে বাংলার দর্শকরা চিনেছেন রান্নাঘর থেকে। দীর্ঘ দিন ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো রান্নাঘরে পরিচালিকার ভূমিকায় কাজ করে দর্শকদের টেলিভিশন থেকে একেবারে রান্নাঘরে ঢুকে গিয়েছেন সুদীপ্তা চট্টোপাধ্যায়। বর্তমানে নিজের অত্যন্ত কাছের এক মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।

গত বছরেই তিনি তার দুই প্রিয় পোষ্যকে হারিয়ে শোকাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এরপর ডাক আসে সুদীপার মা দিপালী দেবীর। অর্থাৎ অভিনেত্রীকে একলা করে চলে যান তার মা। পক্ষাঘাতের জন্য বহুদিন যাবত একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন দিপালী দেবী। আর বর্তমানে আবারো এক প্রিয় মানুষের অন্তিম পরিণতি দেখতে হলো তাকে।

অভিনেত্রীর বাবা মারা যাওয়ার পথে পেতে নেই নিজের জীবনের যাকে বাবার আসনে বসেছিলেন তিনি হলেন অভিনেত্রীর শ্বশুরমশাই। নিজের মেয়ের মতন তাকে ভালবাসেন তিনি। এত তাড়াতাড়ি নিজের আরেক বাবাকেও হারাতে হবে ভাবেননি সুদীপা। নিজের জীবনের দেবতার জায়গায় নিজের শশুর মশাইকে বসিয়েছিলেন অভিনেত্রী সুদীপা। সম্প্রতি তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

Back to top button