‘আমি এসি গাড়িতে যেমন চড়ি, তেমনই বাসে, ট্রামেও চড়ি!’ পুজো এলেই সাধারণ মানুষের সাথে মিশে যান অভিনেত্রী সুদেষ্ণা রায়!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। অত্যন্ত জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী ছিলেন সুদেষ্ণা। দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গিয়েছে অভিনেত্রী রয়েছেন অভিনয় জগতে। তবে আজও তিনি সমানতালে কাজ করে চলেছেন।
যদিও বর্তমানে অভিনেত্রীকে টানা ধারাবাহিক জগতে আর দেখা যায় না। আগের থেকে অভিনেত্রী ধারাবাহিকের অভিনয় করার সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন। কিন্তু এত বছর ধরে অভিনয় করা সত্ত্বেও অভিনেত্রীর মধ্যে সেই সেলিব্রিটি ব্যাপারটা আজও আসেনি। আজও সাধারণ আর পাঁচজন মানুষের মতোই পুজোতে লাইন দিয়ে ঠাকুর দেখা, অটো, বাস, টোটো ধরে কেনাকাটি করার মজা উপভোগ করেন সুদেষ্ণা দেবী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মুখেই জানিয়েছেন কিভাবে পুজোর সময় তিনি আর পাঁচ জন সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে থাকুক দেখেন। অটো, বাস, টোটো করে যাতায়াত করেন। আর অভিনেত্রীর এই সাধারণ মানসিকতার পরিচয় পেয়ে দর্শক তো আপ্লুত।
অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় এখনো কি লাইনে দাঁড়িয়ে অভিনেত্রী ঠাকুর দেখেন, অভিনেত্রী সেই প্রশ্নের উত্তরে জবাব দেন, ‘খুব যে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয় তা নয় তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়েছে, যখন দেখছি অসংখ্য মানুষ অপেক্ষা করছে তখন আমার মনে হয়েছে তাদেরকে সরিয়ে আগে চলে যাওয়ার থেকে একটুখানি অপেক্ষা করে যাওয়া ভালো।’
আরও পড়ুনঃ বরকে নোংরা ভাষায় গালি দেওয়ার ক্ষেপে গেলেন শ্রীময়ী! ওই মহিলার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন কাঞ্চনপত্নী!
এছাড়া অভিনেত্রী জানিয়েছেন, ‘ এসি গাড়িতেও যেমন চড়ি, তেমনই বাসে ট্রামে ট্রেনেও চড়ি। বেশিরভাগ সময় আমি অটো করে ঘুরে বেড়াই। ঘুরে বেড়াতে আমি ভালবাসি। মানুষজন ভালবাসি। এমনও অনেক সময় হয়েছে অটোতে বসে আছি পাশের জন অনেকক্ষণ উশখুশ করার পর জিজ্ঞাসা করছে আপনি কি টেলিভিশনে অভিনয় করেন। তবে পুজোতে এখন আর আমি অষ্টমী অবধি কাজ করি না। সপ্তমী অব্দি যা যা কাজ করার করে অষ্টমীতে আমি কলকাতার বাইরে চলে যাই।’

