বরকে নোংরা ভাষায় গালি দেওয়ার ক্ষেপে গেলেন শ্রীময়ী! ওই মহিলার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন কাঞ্চনপত্নী!

সম্পর্কে আসার পর থেকেই তো প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসে কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) নাম। তারপর বিয়ে সন্তান জন্ম দেবার পর বারবার তারা চর্চায় উঠে এসেছে। তবে এবারে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল কাঞ্চন শ্রীময়ীকে। এমনিতেই তাদের নিয়ে বিতর্কের শেষ নেই।
এমনিও শ্রীময়ী কাঞ্চন যখনই মুখ খোলেন তখনই বিতর্কে সৃষ্টি হয়। তাদের বিয়ের সময় থেকে শুরু করে সন্তান জন্মানো পর্যন্ত তারা বিতর্কের মধ্য দিয়ে গেছেন। এখন তারা হট টপিক। কর্ম জীবন হোক বা ব্যক্তিগত জীবন শ্রীময়ী দুই জায়গাতেই বারবার ট্রোল হয়েছে। এমনিতেই সেলিব্রেটিদের জীবনের অংশ ট্রোল। প্রায় সময়ই তাদের সমালোচনার শিকার হতে হয়। আর কাঞ্চন শ্রীময়ীর কাছে এটা একেবারে নতুন কিছু নয়।
তবে এবারে কাঞ্চনকে ট্রোল কথায় এক নেটিজেনের অবস্থা খারাপ করে ছাড়লেন শ্রীময়ী। সাম্প্রতিক এক পোস্টে এক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন। সাধারণত এইধরণের নেতিবাচক মন্তব্য শ্রীময়ী এড়িয়ে যান। তবে এবারে আর চুপ থাকতে পারেননি। ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশ, লালবাজারের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন কাঞ্চনপত্নী।
শ্রীময়ীর মন্তব্য, ‘চরম কিছু না হলে সাধারণত আমি কোনও বিষয়ে এতটা রিয়্যাক্ট করি না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেনস আমরা সেগুলি দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন! পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।’
আরও পড়ুনঃ ‘প্রেগনেন্ট অবস্থায় আমি রাস্তায় দাঁড়িয়ে দুঘন্টা কেঁদেছি, আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি!’ মায়ের দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অহনা দত্ত
আসলে ওই মহিলা কাঞ্চনকে আর তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। পড়ে নাকি ওই মহিলা আবারো অন্য একটি ছবিতে কমেন্ট করে ক্ষমা চেয়েছেন। সেই স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন শ্রীময়ী। পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কালকে এই মহিলা আমার পোস্টে আমার স্বামীকে গালাগাল করে, আজ আবার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে এবং ক্ষমা চাইছেন বাহহ। ক্ষমা তো করবই না বরং আপনাদের মতন সমাজের কলঙ্কদের কঠিনতম শাস্তি দেব।’

