মিঠাইকে জড়িয়ে ধরতে পারবেন আপনিও! রয়েছে সুবর্ণ সুযোগ! কোন দিন যেতে হবে জানুন

যারা আমাদের স্বপ্নের মানুষ হয় বা আমাদের খুব কাছের হয়। আমরা জীবনে একবার হলেও তার সামনে থেকে দেখতে চাই। এই মুহূর্তে জি বাংলার মিঠাই রানী দর্শকদের কাছে তেমনই এক সেলিব্রিটি হয়ে উঠেছে। মিঠাই রানীর অজস্র ভক্তরা দিনরাত অপেক্ষা করছে তাকে একবার সামনে থেকে দেখার জন্য।
এর আগে বেশ কিছু ধারাবাহিক করলেও মিঠাইয়ের মাধ্যমে সৌমিতৃষা কুন্ডু যে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা তার অন্য কোন চরিত্রের ক্ষেত্রে ঘটেনি। এই দু বছরের বেশি সময়ে তাকে একেবারে ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করেছে জি বাংলার ভক্তরা।

টিভির পর্দায় যেমন রোজ দেখা যায় অভিনেত্রীকে তেমন সোশ্যাল মিডিয়ায় একইভাবে সক্রিয় নায়িকা। মাঝে মাঝেই নিজের ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন কাজের ছবি এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে নেয় নায়িকা। এছাড়া মিঠাইয়ের স্টুডিওতে গিয়েও দর্শকরা তাকে শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে ভালোবাসা পৌঁছে দেয়। সেটাও মাঝে মাঝেই নায়িকা নিজে শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়াতে।

চলতি মাসেই অভিনেত্রীর জন্মদিন আর সেখানেই অভিনেত্রীর ভক্তরা তার জন্য নানা রকম উপহার এবং শুভেচ্ছা বার্তা নিয়ে শুটিং সেটে পৌঁছে যাবেন এমনটাই অনুমান। এবার মিঠাইকে নিজের হাতে নিজের উপহার দিতে পারেন আপনিও।

তবে এবার অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে স্টুডিও গোটা মাস খোলা থাকবে। কিন্তু জন্মদিনের আশেপাশে ৩দিন অভিনেত্রীকে পাওয়া যাবে না সেখানে, তার কারণ বেড়াতে যাচ্ছে। আর এই খবরটা নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিনেত্রী ভক্তদের জানিয়ে দিয়েছে। সৌমিতৃষার ছুটি থাকবে শুনে ভক্তরা আবার চিন্তায় পড়েছে যে তাকে ধারাবাহিকে তাহলে দেখা যাবে না নাকি কয়েকদিন?

