ফাঁ’স মোহনার কারসাজি! ডাক্তারের চেম্বারে গিয়ে প্রমাণসহ রায় বাড়িতে হাজির শুভ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এক ভিন্ন স্বাদের গল্প গৃহপ্রবেশ (Grihoprobesh)। এই ধারাবাহিকে একটি নতুন জুটিকে দেখতে পাচ্ছেন দর্শকমহল। দেখতে পাচ্ছেন সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee) এবং ঊষসী রায় (Usashi ray)-র এক নতুন রসায়ন। নদীয়ার একেবারে গ্রাম্য পরিবেশ থেকে আসা একটা মেয়ে কিভাবে বিদেশে নিজের পরিচয় তৈরি করে নেয় সেই গল্প নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক।

তবে যত গল্প এগিয়েছে, নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শক মহল। ধারাবাহিকের শুরুতে নায়িকা শুভলক্ষ্মীকে নিউইয়র্ক এর মতন শহরের জন্য যতই অবলা, অযোগ্য মনে করেছিল সবাই, পরবর্তীতে সে বুঝিয়ে দিয়েছে সে সব থেকে বেশি যোগ্য। আদির অবর্তমানে সে সমস্ত সংসারটাই সামলেছে। তবে বর্তমানে এক নতুন সমস্যার আবির্ভাব হয়েছে তার জীবনে আর সেই সমস্যার নাম হলো মোহনা। এই একটা মেয়ে শুভ এবং আদির মাঝে ঢুকে পড়ে তাদের জীবনটা ছারখার করে দিচ্ছে।

Grihoprobesh, Star jalsha, Usashi Ray, Sushmit Mukherjee, shubhlakshmi, subha-adrit, Akash Sen, Mr. Sen, Mohona, new episode, গৃহপ্রবেশ, স্টার জলসা, ঊষসী রায়, সুস্মিত মুখার্জি, শুভলক্ষ্মী, শুভ-আদৃত, আকাশ সেন, মিস্টার সেন, মোহনা, নতুন পর্ব, বাংলা সিরিয়াল

শুভ একটা কিছু খুঁজে বের করার চেষ্টা করে, যার মাধ্যমে সে প্রমাণ করে দিতে পারে যে মোহনা মিথ্যা কথা বলছে। সেই সুযোগটা খুব তাড়াতাড়ি তার কাছে চলে আসে। সে যখন দেখে মোহনা একা আদিকে ছাড়া বাইরে যেতে চাইছে তখনই সে তাড়াহুড়ো করে একটা অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহনা আর আকাশ যে ক্যাফেতে বসে কথা বলছিল সেখানে গিয়ে মোহনার কাছে ধরা পড়ে যায় শুভ। কিন্তু বুদ্ধি করে সে মোহনার পিছু নেয়।

এদিকে বাড়িতে ডোনা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। ছোট কাকিমাও খুব বেশি কিছু বলতে পারেনা কারণ ডোনা তার সব পাপকর্ম সম্পর্কে অবগত। যদি একবার ডোনা মুখ খোলে তাহলে পূরবী ফেঁসে যাবে। আদির মা মনে মনে ভাবতে থাকে যদি শুভ এখানে থাকতো তাহলে সবটা সামলে নিতে পারত। আদির দুই বোনও শুভর প্রশংসা করতে থাকে। ডোনা শুভকে ছোট করার জন্য যা নয় তাই বলতে থাকে।

আরও পড়ুনঃ ‘ধারাবাহিকে এখন আর সেই আন্তরিকতা নেই…’- অভিনেতা-অভিনেত্রীদের থেকে পেয়েছেন তিক্ততা! মুখ খুললেন চুমকি চৌধুরী!

অন্যদিকে লাকি আকাশকে বলে, যদি মোহনার সঙ্গে সেও থাকে তাহলে তার বোনের সুবিধাই হবে কারণ মোহনা প্রেগন্যান্ট। আর তারও বেশ কিছু ডলার বাঁচবে। দাদার সামনে আর কিছু বলতে পারেনা মোহনা। শুভ মোহনার সঙ্গেই মোহনার গন্তব্যের দিকে এগিয়ে যায়। গন্তব্যে পৌঁছে সে দেখে, এটা সেই ডাক্তারের চেম্বার যেখানে শুভও এসেছিল লাকির ছদ্মবেশ। তাই সে কিছুটা ভয় পেয়ে যায় কারণ সেখানে যদি ডাক্তার তাকে চিনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই মোহনাকে যেতে দিয়ে এসে গাড়িতে বসে থাকার সিদ্ধান্ত নেয়। তবে চুপচাপ বসে থাকার মেয়ে তো শুভ নয়। তাহলে কি মোহনার পিছু নিয়েই সবটা উদ্ধার করবে ধারাবাহিকের নায়িকা? কি মনে হয় আপনাদের?

Back to top button