প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ‘রামপ্রসাদে’র সম্প্রচারের সময়! আবার মাত্র দু’মাসে শেষ হচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিক! তবে কি টিআরপি কম থাকার জন্যই এই সিদ্ধান্ত চ্যানেলের?

নতুন বছর পড়ার সাথে সাথেই বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল গুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। আর যার জন্য শেষ হয়ে যাচ্ছে বেশ জনপ্রিয় সব পুরনো ধারাবাহিকগুলি তবে আবার কয়েক মাসের শেষ হয়েছে নতুন ধারাবাহিক । এইভাবে একের পর এক ভক্তদের প্রিয় ধারাবাহিকগুলিকে শেষ হয়ে যেতে দেখেছে অনেকে। এখনো পর্যন্ত বেশ কিছু নতুন ধারাবাহিক আসার সম্ভাবনা রয়েছে জি বাংলা এবং স্টার জলসায়। যেগুলির প্রমো তো মুক্তি পেয়ে গেছে কিন্তু কোন সময় আসতে চলেছে তা এখনো জানা যায়নি।
যেমন কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে ‘মুকুট’ ধারাবাহিকটি এবং তার সঙ্গে আরও একটি নতুন ধারাবাহিক আসার প্রমো সামনে এসেছে যার নাম ‘ফুলকি’। আর জি বাংলা প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকটি আসার খবরেই দর্শকমহলে বেজায় মন খারাপের ছায়া নেমে এসেছে। তার কারণ সকলেই অনুমান করছে যে ফুলকি ধারাবাহিক আসবে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ের জায়গায়। উল্টোদিকে স্টার জলসাতেও রয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকের আসার খবর।

প্রসঙ্গত স্টার জলসায় এই মুহূর্তে অনেকগুলি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আর একটি ধারাবাহিকের প্রমো সামনে আসার পরেও প্রায় তিন মাস হতে চলল এখনো সময় এবং তারিখ প্রকাশ করা হয়নি বলে বেজায় ক্ষোভ উগরে দিচ্ছিল দর্শক আর এবার সেই ধারাবাহিকের সময় ও তারিখ প্রকাশ করল চ্যানেল কর্তৃপক্ষ। বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে বহু প্রতীক্ষিত ধারাবাহিক ‘রামপ্রসাদে’র কথা।
জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রথম সামনে এসেছিল অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী পায়েল দে অভিনীত ধারাবাহিক রামপ্রসাদের প্রথম প্রোমো। আর তারপর থেকে এতগুলো মাস কেটে যাওয়ার পরেও চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ করছিল না কোন সময়ে আসতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি প্রকাশ করা হয়েছে কোন সময় আসছে ‘রামপ্রসাদ’।

প্রসঙ্গত স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়েছে ১৭ই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে ৬ টায় সম্প্রচারিত হবে রামপ্রসাদ। তবে দর্শক মহল যেমন খুশি এই ধারাবাহিকের সম্প্রচারের সময় জেনে তেমনি চিন্তার ছাপও পড়েছে তাদের মধ্যে। তার কারণ মাত্র কয়েক মাস হয়েছে সন্ধ্যা ৬ টার স্লটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। তবে কি টিআরপি কম থাকার জন্য মাত্র কয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে লীনা গাঙ্গুলির লেখা এই ধারাবাহিক?

তবে দর্শকমহলে আরো কিছু গুঞ্জন রয়েছে। যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ শেষের পথে। আবার গুড্ডি ধারাবাহিক যেদিকে এগোচ্ছে সেটিও শেষ হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। তাই বোঝাই যাচ্ছে নয় বালিঝড় বন্ধ করে দেওয়া হবে আর না হলে অন্য কোন স্লটে দেওয়া হবে এই ধারাবাহিককে। তবে চ্যানেলের পক্ষ থেকে এখনো বালিঝড়ের স্লট পরিবর্তনের কোনরকম সময়সূচী দেওয়া হয়নি তার জন্য এখনো অপেক্ষা করতে হবে দর্শকদের।

