Breaking: স্লট লিড সত্ত্বেও নতুন ধারাবাহিক আসতেই কোপ পড়লো রামপ্রসাদের ওপর! বেজায় ক্ষিপ্ত ভক্তরা
ফ্লপ ধারাবাহিকগুলিকে বসিয়ে রেখে কেন রামপ্রসাদকে সরিয়ে দেওয়া হলো! চ্যানেলের এই সিদ্ধান্ত মানতে পারছেন না কেউই

বর্তমানে বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলির ভবিষ্যৎ নির্ভর করছে টিআরপির ওপর তা এতদিনে ধারাবাহিক নির্মাতা থেকে শুরু করে বাংলার দর্শকমহল সকলেই বুঝে গেছেন। বেশ কয়েক মাস ধরে পরপর অনেকগুলি ধারাবাহিককে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই তালিকায় স্টার জলসার বেশ কিছু ধারাবাহিক রয়েছে।
কিছুদিন যাবত জলসার পর্দায় দেখা গেছে দুটি নতুন ধারাবাহিক একটির স্লট ঘোষণা হয়ে গেছে এবং সেটি শুরু হচ্ছে আজকের সন্ধ্যে থেকে। যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৮ টায়। যেখানে গতকাল শেষ হয়ে গেছে ‘পঞ্চমী’ সিরিয়ালটি। অন্যদিকে আরও একটি ধারাবাহিকের প্রোমো সকলের সামনে এসেছে যার নাম ‘তোমাদের রানী’।
এই ধারাবাহিক আসার পর থেকেই ভক্তদের মধ্যে হৈচৈ পড়ে গেছে, যে কোন স্লটে আসতে পারে এই ধারাবাহিক। বেশিরভাগ দর্শকদের মধ্যে থেকেই আশঙ্কা উঠে আসছিল যে ‘গুড্ডি’ এবং ‘গাঁটছড়া’র মধ্যে যেকোনো একটি ধারাবাহিককে শেষ করে দেওয়া হবে এবং সেই জায়গায় আসবে ‘তোমাদের রানী’। কিন্তু আজ হঠাৎ চ্যানেলের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানানো হলো তাদের সোশ্যাল মিডিয়া পেজে যা দেখে রীতিমতো হতবাক সকলে।

প্রথমত কয়েক মাস আগেই সন্ধে ৬ টার স্লটে শুরু হয়েছে সুরিন্দর ফিল্মসের ধারাবাহিক ‘রামপ্রসাদ’। আর এই ধারাবাহিকের হাত ধরেই আবার একবার পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী তার সঙ্গে মা কালীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী পায়েল দে। আসার পর থেকেই বেশিরভাগ সপ্তাহে স্লট লিড করতে দেখা গেছে এই ধারাবাহিককে প্রথমে ‘মিঠাই’ তারপরে ‘গৌরী এলো’কে রীতিমতো ঘোল খাইয়েছে রামপ্রসাদ।
কিন্তু হঠাৎ করেই আজকের চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে রামপ্রসাদকে দেওয়া হলো সন্ধ্যে সাড়ে ৫ টায়। তার মানে গুড্ডি ধারাবাহিকের জায়গায় ৮ই সেপ্টেম্বর থেকে রামপ্রসাদকে সম্প্রচারিত হতে দেখা যাবে। কিন্তু স্লট লিড সত্ত্বেও কেন সরিয়ে দেওয়া হল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অনেকেই মনে করছে জি বাংলা যদি কোন ভাবে গৌরী এলোকে সরিয়ে নতুন ধারাবাহিক আনে সেখানে রামপ্রসাদ স্লট লিড নাও করতে পারে যার ফলেই চ্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। এবার শুধু দেখার সন্ধে ৬ টার স্লটে তোমাদের রানী ধারাবাহিকটিকে দেওয়া হয় কিনা নাকি চ্যানেলের পক্ষ থেকে রয়েছে আরো কোনো চমক।

