চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেলো ‘তুঁতে’র স্লট, একটা নয় দু দুটো ধারাবাহিকের ওপর পড়লো কোপ! কোন ধারাবাহিককে জায়গা ছাড়তে হলো? জেনে নিন

বর্তমানে বাংলা টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক আসছে আর যার জন্য শেষ হয়ে যাচ্ছে বহু জনপ্রিয় পুরনো ধারাবাহিক। কয়েক মাস ধরে বাংলা টেলিভিশনের প্রথম সারির দুই চ্যানেলে একের পর এক নতুন ধারাবাহিক আসতে দেখা গেছে। বেশ কিছু ধারাবাহিক শুরুর সাথে সাথে জনপ্রিয়তা পেয়েছে আবার বেশ কিছু ধারাবাহিক জনপ্রিয়তা পায়নি। তার মধ্যে স্টার জলসায় একটি ধারাবাহিকের প্রোমো অনেকদিন সামনে এলেও সেটিকে কোন স্লটে দেওয়া হবে তা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা হচ্ছিল না।

বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুঁতে’র কথা। বেশ কয়েক মাস হল তার প্রথম প্রোমো সামনে চলে এসেছে দর্শকদের। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। এবং তার বিপরীতে রয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরফিন। অনেকদিন ধরেই এই ধারাবাহিককে কোন স্লটে দেওয়া হবে তা নিয়ে নানা রকম জল্পনা ছিল। স্লট প্রকাশ না করলেও সকলেই মনে করেছিল এই ধারাবাহিক আসবে প্রাইম টাইমে।

এবার সব জল্পনা শেষ করে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে স্লট ঘোষণা করা হলো তুঁতে ধারাবাহিকের। একটা সময়ের চ্যানেল টপার ‘গাঁটছড়া’র বর্তমানে টিআরপি অনেকটাই কমে গেছে আর সেই জন্যই ৫ই জুন থেকে গাঁটছড়াকে রাত্রি সাড়ে ১০টার স্লটে দিয়ে সন্ধ্যে ৭টার স্ল্যাটে আসছে ‘তুঁতে’। প্রসঙ্গত প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ৭টার স্লটে রয়েছে খুবই শক্তিশালী ধারাবাহিক অর্থাৎ বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। তাকে মাত দিতে এবার তুঁতেকে নিয়ে আসা হচ্ছে সন্ধ্যা ৭টার স্লটে।

উল্টোদিকে রাত্রি সাড়ে ১০টায় স্টার জলসায় সম্প্রচারিত হত কৌশিক সেন অভিনীত ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। যেটি শুরুর প্রথম থেকে কোনদিনই টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে পারেনি। তাই এবার এই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে আর সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গাঁটছড়াকে। প্রসঙ্গত খড়ি চরিত্রটিকে আর দেখতে না পাওয়ার জন্যই এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে যায়।

আর উল্টোদিকে গাঁটছাড়র নতুন অধ্যায় সেভাবে দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়নি। তাই সুপার প্রাইম টাইমে এই ধারাবাহিককে আর রেখে দেওয়া সম্ভব নয় এমনটাই বোঝা গেল চ্যানেলের সিদ্ধান্তে। কিছুদিন আগেই জানা গেছে গাঁটছড়া আরো ৪ মাসের এক্সটেনশন পেয়েছে। তাই এই ৪ মাস রাত্রি সাড়ে ১০টার স্লটেই দেখতে পাওয়া যাবে এই ধারাবাহিককে। তবে এবার শুধু দেখার নতুন ধারাবাহিক তুঁতে এসে জি বাংলার জগদ্ধাত্রীর সিংহাসন টলাতে পারে কিনা!

 

Back to top button