“অনুরাগের ছোঁয়া”কে সরিয়ে এলো “মেয়েবেলা”! অবশেষে দর্শকদের অনুরোধেই বন্ধ হল না “মৌঝড়ে”র রসায়ন, চ্যানেল জানালো নতুন সময়

বেশ কয়েকদিন ধরে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’কে কেন্দ্র করে একটি বিতর্কে সৃষ্টি হয়েছে। আসলে আগামী ১২ই জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ‘সন্ধ্যাতারা’ বলে একটি নতুন ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করা হয়েছে, এই নতুন ধারাবাহিকের সময়েও মেয়েবেলা হতো, অথচ মেয়েবেলার কোন নতুন টাইম স্লট ঘোষণা করা হয়নি, যা দেখে দর্শক ধরে নিয়েছিলেন এই ধারাবাহিক শেষ হচ্ছে।
হতে গোনা কটা মাস হয়েছে স্টার জলসায় শুরু হয়েছে ‘মেয়েবেলা’। শুরুতেই ধারাবাহিকের প্রধান এবং অন্যতম আকর্ষণ এর জায়গায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই ধারাবাহিকের মৌ আর ডোডোর কেমিস্ট্রিও বেশ জমে উঠেছিল। রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি। আর তারপরেই শুরু হল এই ধারাবাহিকের টেলিভিশনে থাকা নিয়ে অনিশ্চয়তা।
এরপর হঠাতই শোনা যেতে থাকে শেষ হয়ে যাচ্ছে মেয়ে বেলা। কারণ এমন একটি গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ প্রাইম টাইমে এত কম টিআরপি দিলে চ্যানেল ধারাবাহিকটিকে আর রাখবে না। তখন মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। কারণ তারা আরও দীর্ঘ কিছুদিন ডোডো মৌ এর এই রসায়ন দেখতে চেয়েছিলেন।
তারপর চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের একটি মিটিং হয়। আর সেখানেই স্থির করা হয় শেষ হবে না মেয়ে বেলা। কারণ মেয়ে বেলা শেষ হলে তার সাথে সাথে রামপ্রসাদও শেষ করতে হবে এমনটাই শর্ত দেয় প্রোডাকশন হাউস। তাই ফ্যাসাদে পড়ে একপ্রকার বাধ্য হয়েই মেয়েবেলাকে শেষ করেনি চ্যানেল। তবে পরিবর্তিত হয়েছে টাইম স্লট।
সন্ধ্যে সাড়ে সাতটার সুপার প্রাইম টাইম থেকে সরিয়ে ‘মেয়েবেলা’কে দেওয়া হয়েছে বিকেল ৫টায় এটি একটি অত্যন্ত নন প্রাইম টাইম। এই সময়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রি ক্যাপ সম্প্রচারিত হয়। এমন একটা সময়ে সম্প্রচার হওয়ার পর ঠিক কতটা টিআরপি অর্জন করতে পারবে এই ধারাবাহিক তার কোন নিশ্চয়তা নেই। তবে খুশি দর্শক মহল। তাদের মতে অন্তত শেষ করে দেওয়া হয়নি ধারাবাহিকটিখে, এটি তাদের কাছে অনেক বড় পাওয়া।

