‘দুশ্চরিত্র আদৃত, গাছেরও খাবে তলারও কুড়োবে!’ দর্শকদের কটাক্ষের মুখে জলসার গৃহপ্রবেশ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই ধারাবাহিক নিয়ে অনেক হাসাহাসি, ট্রোল, সমালোচনা হচ্ছিল। কারণ ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিওতে দেখানো হয়েছিল নিউইয়র্ক সিটিতে ধারাবাহিকের শুটিং হচ্ছে, যদিও পুরোটাই ছিল নকল। সম্প্রতি ধারাবাহিকের পর্ব গুলি দেখে আবারো ট্রলের মুখে পড়েছে ধারাবাহিকটি নটিশিয়ানরা যা নয় তাই সমালোচনা করছে ধারাবাহিকটিকে নিয়ে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে। আদৃত শুভলক্ষ্মীর জন্য একটা শাড়ি পছন্দ করে কিনে এনেছে। কিন্তু মোহনা সেটা হ্যাংলার মত আদৃত এর থেকে ছিনিয়ে নেয়। আদ্রিত তাই শুভর জন্য আবারো একই রকম দেখতে একটি শাড়ি কিনে আনে। অন্যদিকে রেস্টুরেন্টে গিয়ে আদৃত মোহনা এবং শুভলক্ষ্মীর মধ্যে পার্থক্য খুঁজে পায়না। তাই পেছন থেকে মোহনাকে জড়িয়ে ধরে। সেই নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ট্রোল সমালোচনা।

এই নিয়ে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ওই পর্বের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এখন বর্তমানে সবচেয়ে জঘন্য হচ্ছে এই গৃহপ্রবেশ সিরিয়ালটা। আজকে প্রথমত শুভর জন্য পছন্দ করা শাড়ি মোহনা হ্যাংলামি করে নিয়ে নেওয়ার কথাটা শুভকে জানালো না আদৃত, পরে একই শাড়ি আবার শুভকেও এনে দিলো। দিলি তো দিলি, ঘটনা বললেই হতো শুভকে, রাগ ঝাল যাই করুক অন্তত এটা তো বুঝতো তুই শুভর কাছে কিছু লুকোসনি।”

আরও পড়ুনঃ জলসার ধাক্কায় মুখ থুবড়ে পড়ল জি! সকলকে ছাপিয়ে শীর্ষস্থানে জলসার নতুন মেগা! স্লট হারা পরিণীতা!

“তারপর আবার ঘটনা ক্রমে মোহনা +দাদা, আদি + শুভ একই রেস্টুরেন্টে এসেছে…আর পিছন থেকে মোহনাকে শুভ ভেবে আদি জড়িয়ে ধরলো। মানে ডিরেক্টর লজিক এর মা বাপ উদ্ধার করে ছেড়ে দিয়েছে ওর বউ যে স্লিভ লেস ব্লাউজ পড়েনি সেটাও দেখেনি। আমার তো মনে হয় এই আদৃত ছেলেটা গাছের ও খাবে তলার ও কুরবে।”

Back to top button