জলসার ধাক্কায় মুখ থুবড়ে পড়ল জি! সকলকে ছাপিয়ে শীর্ষস্থানে জলসার নতুন মেগা! স্লট হারা পরিণীতা!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।

আর অন্যদিকে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। টিআরপি তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয় কোন সপ্তাহে কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে রেটিং পয়েন্ট নিয়ে। আসলে যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক পর্দায় ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের ফলাফল এখন পুরোটা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে।

ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর হওয়ার কারণে এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই একটি নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। সেখানেই জানা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।

চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। এই সপ্তাহে বিরাট বড় পরিবর্তন টিআরপি তালিকায়। এই সপ্তাহে টিআরপি তালিকায় সকলকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করে রেখেছে স্টার জলসার পরশুরাম ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, মোট প্রাপ্ত নম্বর ৬.৫। আর এবারে তৃতীয় স্থানাধিকারি হল জি বাংলার ফুলকি, পরিণীতা প্রাপ্ত নম্বর ৬.৩।

অন্যদিকে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার রাঙামতি, তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার গৃহপ্রবেশ, তাদের মোট প্রাপ্ত নম্বর ৫.৪।

আরও পড়ুনঃ নতুনের বিয়েতে হাজির কমলিনী! বিয়ের মাঝেই একি কান্ড! নতুনের সামনে বেরিয়ে এল কামলিনীর মনে জমে থাকা কষ্ট!

চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম

1st •• পরশুরাম ৬.৮
2nd •• জগদ্ধাত্রী ৬.৫
3rd •• ফুলকি, পরিণীতা ৬.৩
4th •• রাঙামতি ৬.২
5th •• গৃহপ্রবেশ ৫.৪

Back to top button