‘আপনাদের মতন হিন্দুরা সমাজের কলঙ্ক’, ‘গোপালের মুখে ছোঁয়াচ্ছে খাসির মাংস, ছিঃ’- হিন্দু ধর্মের আবেগে আঘাত! এঁটো থালার সামনে গোপালকে রেখে মটন খাচ্ছেন রাজা-নবনীতা! ক্ষোভে ফেটে পড়লো দর্শক!

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দে (Nabanita Dey) ও জনপ্রিয় অভিনেতা রাজা চট্টোপাধ্যায় (Raja Chatterjee)। বাস্তবে তারা স্বামী স্ত্রী। যদিও রাজা নবনীতার দ্বিতীয় স্বামী। নবনীতাকে একাধিক বাংলা ধারাবাহিকে দেখেছি আমরা। খোকাবাবু, মেয়েবেলা, এই পথ যদি না শেষ হয়, রাঙা বউ, তোমাদের রাণীর মতো একগুচ্ছ সিরিয়ালে কাজ করেছেন। বর্তমানে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিককে অভিনয় করেছেন। ছোট পর্দার দর্শক বরাবরই নবনীতার অভিনয়ের প্রশংসা করেন।
অন্যদিকে রাজা চট্টোপাধ্যায়কেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশিরভাগ সময়ই অভিনেতাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে পরিণীতা ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা। এই ধারাবাহিকে তার চরিত্রটি পজিটিভ। তবে অভিনেতা অভিনেত্রীরা কর্মজীবনে যতই ভালো কাজ করুক যতই দক্ষ অভিনয় করুক না কেনো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা হয়ে থাকে। মাঝে মধ্যেই তাদের নেটিজেনদের সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয়।
এবারে তেমনই রাজা নবনীতার অধর্মীয় কাজের জন্য তাদের ট্রোলের শিকার হতে হয়েছে সমাজমধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা ধিক্কার জানাচ্ছে এই তারকা জুটিকে। তাদের নিয়ে যা নয় তাই বলছে। ভিডিওতে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছে তারকা জুটি এবং তাদের মেয়ে। সেখানে গিয়ে জমিয়ে কব্জি ডুবিয়ে খাসির মাংস এবং ভাত খাচ্ছে সকলে। আর সেই একই টেবিলে বসে রয়েছে তাদের গোপাল ঠাকুর। আর গোপালকেও এঁটো হাতে মাংস ভাত খাইয়ে দিচ্ছে নবনীতা রাজার মেয়ে।
আর এই ভিডিও দেখে তো হিন্দু ধর্মের একাংশ মানুষ ক্ষেপে লাল হয়ে গিয়েছে। ধর্ম নিয়ে ছেলেখেলা ভগবান নিয়ে ছেলেখেলা নেটিজেনরা কিছুতেই মেনে নিতে পারেননি। অসংখ্য তীব্র কটাক্ষ, সমালোচনা, ধিক্কারে ধেয়ে এসেছে গোটা পরিবারের দিকে। কমেন্ট বক্সে নেটিজেনরা একেবারে তুলোধোনা করেছে তাদের। এভাবে ভগবানের অপমান কেউ মানতে পারেননি।
একজন লিখেছেন, ‘পুতুল নিয়ে খেলা করছেন কিন্তু ওটা ঠাকুর এই পাপটা তোলা থাকছে ওপারে গিয়ে জবাব দিতে হবে কারন কৃষ্ণ ভক্ত রা মাছ মাংস ছুঁয়ে দেখেনা সেখানে তাকে এই সব ভোগ দেওয়া হচ্ছে ছিঃছিঃছিঃ।’ অন্যজন বলেন, ‘আর কোন দিক থেকে কোন পয়সা আসছে না, এদিকে, যা পাচ্ছে তাই করছে এখন দেখলে গোপালকে নিয়ে একটা করি লোকের ছিঃ বলুক ছাই বলুক পয়সা তো আসবে অভিনয় তোরাই শিখেছিস সত্যি কথা।’ কেউ দাবি করেছে, ‘ভগবান এদেরকে চরম শাস্তি দেবে অত্যন্ত চরম যেটা ওরা কল্পনা করতে পারবে না।’ আবার কারোর কথা, ‘এদের কোনও কাজ নেই খালি বড় বড় লেকচার। এখন দৌড় এই নর্থ বেঙ্গল অব্দি ই তাই নিয়ে কি প্রমোশন বাবা রে মনে হচ্ছে জানো কে না কে এসেছে। তারপর আবার গোপাল কে নিয়ে আদিখ্যেতার শেষ নেই তা গোপাল কে যেমন করে রাখছেন তেমন করেই শিব কালী দুর্গা কেও কোলে করে ঘোরান দেখি যত্তসব আজাইরা ভিডিও গুলো আমার সামনেই এসে পড়ে।’ আবার অন্য কেউ বলেছেন, ‘আপনারাই হিন্দু সমাজের লজ্জার কারণ।’
আরও পড়ুনঃ সুস্মিতার হাতে রাখি দেখেই ভিরমি খেলেন সাহেব! সব গুঞ্জনের দফারফা করে শেষমেষ সাহেবকে ভাই পাতালেন সুস্মিতা?
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

