স্পষ্টবাদী স্রোত সম্পর্কের ধার ধারে না! মা আর অনির্বানের করা অন্যায়ের প্রতিবাদ করল সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা(Mithijhora)। এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুমন দে (Suman dey)ও আরাত্রিকা (Aratrika Maiti) মাইতি। সুমন দে এর আগে তুমি যে আমার মা ধারাবাহিকে অভিনয় করেছিলেন আর আরাত্রিকা মাইতি খেলনা বাড়ি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে এই ধারাবাহিকে অনির্বাণ ও রাইয়ের জুটি পছন্দ করেন সিংহভাগ দর্শক।

তবে বর্তমানে প্রচুর মানুষের অনির্বাণকে নিয়ে ক্ষোভ রয়েছে। কারণ ধারাবাহিকের সাম্প্রতিকতম ট্র্যাক। গল্পে দেখা যায় যে রাইয়ের ফলস প্রেগনেন্সির রিপোর্ট এলে সেটাকেই বিশ্বাস করে অনির্বাণ ও রাইকে ক্রমাগত ভুল বুঝতে থাকে সে। অন্যদিকে রাই বারবার বোঝানোর চেষ্টা করে,সে প্রেগন্যান্ট নয়, কোথাও একটা ভুল হচ্ছে।

Aratrika Maiti

কিন্তু অনির্বাণ ও তার বাবা মা বারংবার রাইকে নোংরা নোংরা কথা বলে অপমান করতে থাকে। রাইয়ের বোন স্রোত এই পরিস্থিতিতে রাইয়ের পাশে দাঁড়ায় ও নিজের ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে রাইয়ের রিপোর্ট নিয়ে, এরপর জানা যায় রাইয়ের ওভারিতে ক্যা’ন্সার হয়েছে। রাইয়ের অপারেশনের দিন অনির্বাণ রাইয়ের বাড়িতে এলে তার সম্পর্কে যা নয় তাই কথা বললে রাইয়ের মা অনির্বাণের কথাকেই বিশ্বাস করে। এরপর সত্য যাচাই করতে হাসপাতালে এসে সব জানতে পারেন তিনি।

অন্যদিকে রাইয়ের মা নন্দিতা দেবী যখন কান্নায় ভেঙে পড়েছে তখনও তাকে ক্রমাগত কথা শুনিয়ে গেছে স্রোত। রাই যে এত অল্প বয়সেই বেঁচে থাকার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলেছে তার জন্য মূলত নিজের মা এবং অনির্বাণকেই দায়ী করতে থাকে স্রোত। তার মা কাঁদতে থাকলেও সেই চোখের জলের প্রতি মায়া না দেখিয়ে বড় মেয়েকে অবিশ্বাস করবার জন্য কথা শোনাতে থাকে সে।

আরও পড়ুন: টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে ছোট্ট মিহি! তাকে আর দেখতে পাবেন না দর্শকমহল!

অন্যদিকে শৌর্য্যের কাছে রাইয়ের অপারেশন হচ্ছে শুনে ছুটতে ছুটতে যায় অনির্বাণ কিন্তু অনির্বাণ যাতে কোনরকম খবর না পায় সেই ব্যবস্থা আগাম করে রেখেছিল স্রোত আর অনির্বাণ ক্ষমা চাইলেও তাকে ক্ষমা না করে রীতিমতো কড়া ভাষায় কথা শোনায় স্রোত। যা শুনে দর্শক রীতিমত মুগ্ধ। স্রোতের মতো এমন স্পষ্টবাদী চরিত্র , যে সম্পর্কের ধার ধারে না, মা হোক বা কাছের কোন মানুষ ভুলকে ভুল বলতে ভয় পায় না এরকম একটি চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন দর্শক। অনেকেই বলেছেন, স্রোত বয়সে ছোট হতে পারে কিন্তু সে যে কাজগুলো করে চলেছে প্রতিমুহূর্তে সেটা সম্মান করার মতোই।

Back to top button