“আমি ভাবতেই পারিনি আমাকে বলা হবে NOC দিতে”, মুকুট ছাড়ার কারণ নিয়ে এবার নিজেই মুখ খুললেন শ্রীপর্ণা

ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হলেন শ্রীপর্ণা রায়। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে, এর মধ্যে আছে আঁচল, ওম নমঃ শিবায়, ইত্যাদি। শেষবার কড়িখেলা ধারাবাহিকে দেখা গিয়েছিল পারমিতার চরিত্রে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ‘মুকুট’এ। সম্প্রতি জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। যদিও ধারাবাহিকটি টিআরপি তে তেমন ভালো স্কোর করতে পাচ্ছে না।

শোনা যায়, নতুন এই ধারাবাহিক মাত্র কিছুদিনেই স্লট হারায়। ধারাবাহিকে জুটি বাঁধছেন শ্রাবণী ভুইয়াঁ ও অর্ঘ্য মিত্র। নতুন মেগার গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী। ২৭ মার্চ থেকে জী বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক। রাত ৯টা ৩০ এর স্লটে সম্প্রচারিত হয় ‘মুকুট’। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে এসেছে এই ‘মুকুট’।

আর এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ‘দোল’ চরিত্রে ছিলেন ‘কড়িখেলা’র অভিনেত্রী শ্রীপর্ণা রায়। কিন্তু কিছুদিন করার পর হঠাৎই তিনি ধারাবাহিকটি ছেড়ে দেন। টিআরপি কমের জন্যই কাজ করতে চাননি, এমনটা মনে করেন অনেকে। তারপর শোনা যায়, জি বাংলা থেকে এবার তিনি ফিরছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিকের মেইন লিড কিংবা দ্বিতীয় লিড থাকছেন তিনি।

নতুন ধারাবাহিকের জন্যই নাকি ছেড়েছেন ‘মুকুট’। মাঝে আবার নতুন জল্পনা শোনা যায়। সামনে শ্রীপর্ণার বিয়ে, তাই নাকি এখন তিনি ব্যক্তিগত সম্পর্কগুলোকে একটু বেশি সময় দিতে চান। সেজন্যই ‘মুকুট’ থেকে বিদায় নিচ্ছেন তিনি। অনেক জল্পনাই তো হলো ধারাবাহিক ছাড়ার আসল কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি সংবাদ মাধ্যমের তরফ থেকে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানেই তাকে প্রশ্ন করা হয় কেন হঠাৎ ধারাবাহিক থেকে বেরিয়ে আসলেন তিনি? সেখানে শ্রীপর্ণা স্পষ্ট জানান ব্লুজ এর সাথে তার কোন বিবাদ ঘটেনি। এত বড় একটা প্রোডাকশন হাউস তার কাছে স্বর্গের মতো। এই প্রোডাকশনের হাত ধরেই তিনি তার ধারাবাহিক জীবন শুরু করেছিলেন। তাই এই সমস্ত কিছুই রটনা। বৈবাহিক জীবনে পা রাখার সাথে তার ধারাবাহিক ছেড়ে দেওয়ার কোন কারণ নেই। নতুন জীবন শুরু করা নিয়ে শ্রীপর্ণা বলেন “আমি যাকে বিয়ে করবো সে তো আমার বন্ধু হবে লাইফ পার্টনার হবে সে কেন আমাকে রেস্ট্রিকশনে রাখবে, এটা কোন কারণ নয়।” তারপর তিনি বলেন “ব্লুজ আমায় এনওসি দিতে বলেছে। প্রোডাকশন হাউজের সাথে কোন রকমের সমস্যা হয়নি আমার। তবে টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না একদমই তাই ধারাবাহিক থেকে সরে আসা”।

কখনো মনে হয়নি এইভাবে ধারাবাহিক থেকে সরে আসার পর যদি এই প্রোডাকশনে আর কোন কাজ না পাওয়া যায় এমন কিছু? অভিনেত্রী জানান “আসলে আমিও ওয়েট করছিলাম কিন্তু আমাকে কোন কল টাইম দেওয়া হয়নি। আমিও ভাবতে পারিনি আমাকে এনওসি(NOC) দিতে বলবে আবার ওরাও ভাবতে পারিনি আমি এনওসি(NOC) দেবো। এই জায়গাটায় কখনো পৌঁছবে বিষয়টা সেটাই বুঝতে পারিনি।”

যদি আবার ফিরে যাওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে কি দল চরিত্রে ফিরে যাবেন অভিনেত্রী? শ্রীপর্ণা বলেন “আমি এই চরিত্র টাই অভিনয় করা ছেড়ে দিয়েছি এটাই আমি ভাবতে পারছি না এখনো মনে হচ্ছে হয়তো করছি বা করব। ফিরে যেতে আর কি বলবে ওরা এখনো চায় আমি দোল চরিত্রে অভিনয় করি, ওরা কেউ চায় না আমি ছেড়ে দি। কিন্তু ওই যে বললাম কিছু কিছু জায়গায় আটকাচ্ছে। সেই জায়গা গুলো ঠিক না হলে সম্ভব হচ্ছে না। তবে দোল থাকুক বা না থাকুক মুকুট চলবে।”

এখন কি শুধুই মি টাইম নাকি অন্য কোন কাজেরও পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর? উত্তরে শ্রীপর্ণা বলেন “হ্যাঁ কাজের অবশ্যই পরিকল্পনা রয়েছে সেটা সিরিয়াল হতে পারে ওয়েব সিরিজ হতে পারে আবার বড় পর্দা হতে পারে। কথাবার্তা চলছে এখনো কিছু ফাইনাল হয়নি। তবে এটা কিন্তু ধারাবাহিক ছেড়ে দেওয়ার কোন কারণ নয়।” বিয়ে করে সেটেল হওয়ার চিন্তাভাবনা অনেকদিন ধরেই মাথায় ঘুরছে, কবে শুভ কাজটা সম্পন্ন হবে? অভিনেত্রী বলেন “এখন আমি ৩১, আর আমার মনে হয় এটাই বিয়ের পারফেক্ট টাইম। আর আমি সংসার করতে খুব ভালোবাসি। কিন্তু তা বলে কাজ ছেড়ে দেবো এরকম নয়। দুটো ব্যালেন্স করব সব ঠিক থাকলে আগামী দু বছরের মধ্যেই সেটেল হয়ে যেতে চাই”। তবে এই মুহূর্তে গুঞ্জন স্টার জলসায় রেজওয়ান রাব্বানী শেখের সাথে ফিরতে পারে শ্রীপর্ণা।

Back to top button