শুরু হওয়া মাত্রই ‘মুকুট’ ছাড়লো মুখ্য অভিনেত্রী! কেনো এই অঘটন ঘটলো, জানলে চমকে যাবেন

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। দর্শকমহলে খুবই জনপ্রিয় এই অভিনেত্রী। এই অভিনেত্রী এখনও মানুষের কাছে টুসু নামেই পরিচিত। কারণ স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল আঁচল। সেই ধারাবাহিকে টুসুর ভূমিকায় দেখা গিয়েছিল। ধারাবাহিকটি এতটাই সুপারহিট হয়েছিল যে প্রায় ২ বছর চলেছিল।
আঁচল ধারাবাহিক শেষ হয় ২০১৪ তে। তারপর ২০১৫ তে দেখা গিয়েছিল ‘আজ আঁড়ি কাল ভাব’ ধারাবাহিকে। এরপর ২০১৮ তে দেখা যায় ওম নম শিবায় তে। ২০১৯ এ দেখা যায় নেতাজী তে। ২০২১ এ দেখা মেলে কড়ি খেলা ধারাবাহিকে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে মুকুট ধারাবাহিকে। মুকুটের আগে যে সমস্ত ধারাবাহিকে অভিনয় করেছেন সবটাতেই প্রায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে।
‘কড়ি খেলা’র পর আরো একবার জুটি হয়ে বাংলা ধারাবাহিকে ফিরেছিলেন আনন্দ ঘোষ এবং শ্রীপর্ণা রায়। জি বাংলার ধারাবাহিক ‘মুকুট’-এ একত্রে দেখা গিয়েছে তাদের। এই ধারাবাহিকে তাঁদের চরিত্রের নাম দোল (শ্রীপর্ণা) এবং আয়ান (আনন্দ)। তবে ধারাবাহিকে তথাকথিত কেন্দ্রীয় চরিত্র বলতে যা বোঝায় বা সহজ কথায় যাকে বলে লিড রোল সেরকম চরিত্রে এবার নেই তাঁরা। তারা রয়েছেন পার্শ্ব চরিত্রে। পার্শ্ব চরিত্রে থাকলেও ধারাবাহিকে তাদের ভূমিকা অনেকটাই।
যারা মুকুট ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা হয়তো একটা জিনিস এতদিনে খেয়াল করেছেন। বিয়ের পর থেকেই আর দোলকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে। ইতিমধ্যেই ভাত কাপড় সহ বিয়ের পরবর্তী আচার অনুষ্ঠান গুলি হয়ে চলেছে কিন্তু কোথাও দেখা মেলেনি দোলের। কিন্তু কেন? এর কারণ হচ্ছে দোল অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা ছেড়ে দিয়েছেন মুকুট ধারাবাহিক। বিয়ের দিনই শেষ শুটিং করেছিলেন তিনি। তারপর থেকে আর তাকে ধারাবাহিকে দেখা যায়নি। তার জায়গায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে আরেক অভিনেত্রী। এবার থেকে নাকি দোল চরিত্রে দেখা যাবে স্নেহা দাসকে। তাকে বেদের মেয়ে জোৎস্না ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।
![]()
শ্রীপর্ণা রায় ছিলেন মুকুট ধারাবাহিকের এক অন্যতম আকর্ষণ। হঠাৎ করে কেন ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী? এক সংবাদ মাধ্যম মুকুট ধারাবাহিকের ইউনিটের সঙ্গে কথা বলে জানতে পারেন, শুটিংয়ের সময় আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অভিনেত্রী শ্রীপর্ণা। সিরিয়ালটা যত পুরনো হয়ে উঠছিল ততই হাঁপিয়ে উঠছিলেন শ্রীপর্ণা। শেষ আঁচল ধারাবাহিকের পর আবার মুকুট ধারাবাহিকের মধ্যে দিয়ে ব্লুজ প্রোডাকশনে সাথে কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আগের মতো পরিবেশ আর তিনি পাননি। তাই প্রোডাকশন হাউস কাউকে কিছু না জানিয়েই অফ করে দেন শ্রীপর্ণাকে। টিমের কেউই জানতো না পরবর্তী দিন থেকে শ্রীপর্ণা আসবে না। এই মুহূর্তে দোল চরিত্রে অভিনেত্রীর জায়গা ফাঁকা। ধারণা করা হচ্ছে যদি প্রোডাকশন হাউসের সাথে অভিনেত্রীর ঝামেলা মিটে যায় তাহলে পুরনায় দোল চরিত্রে ফিরে আসবেন শ্রীপর্ণা রায়।

