নতুন বার্বি লুকে ‘পিহু’! খোলা চুলে পিংক হেয়ার ব্যান্ড, এই লুক মন ভরবে ভক্তদের, নতুন ছবি সামনে আসতেই তোলপার নেটপাড়া

শৈশব থেকেই বার্বি (Barbie) মেয়েদের অত্যন্ত পছন্দের পুতুল। যদিও নারীবাদীদের একাংশ বার্বির শারীরিক গড়নের বিপক্ষে। কিন্তু শৈশব তা নিয়ে মাথা ঘামায় না। একরত্তি মেয়েরা আমেরিকান বার্বিকে অবলীলায় শাড়ি পরিয়ে ঘরের মেয়ে বানিয়ে দেয়। সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘বার্বি’ সকলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এই ফিল্মে বার্বি তার নিজের রূপকথার দুনিয়া থেকে চলে আসে বাস্তবের রূঢ় পৃথিবীতে।

এরপর তার সাথে ঘটে যাওয়া একের পর এক অদ্ভুত ঘটনা এগিয়ে নিয়ে চলে ফিল্মের কাহিনীকে। এই ফিল্ম অবলম্বনে তৈরি হয়েছে ফটোশুটের নতুন ‘বার্বি’ থিম। সেলিব্রিটি থেকে সাধারণ মহিলা সকলেই বার্বি সেজে ফটোশুট করে তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। পিছিয়ে রইলেন না সৃজলা গুহ (Srijla Guha)-ও। বার্বির সাজে তিনি ইন্সটাগ্রামে শেয়ার করলেন ছবি এবং ভিডিও।

গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ বাংলা বিনোদনের রূপালী জগতের একজন অন্যতম তারকা হলেন সৃজলা গুহ। রূপে-গুনে দুই দিক থেকেই অসামান্য তিনি। অভিনয়ের সাথে সাথে মডেলিং এও তার দখল খুবই পোক্ত। বেলি ডান্সে তার দক্ষতা না দেখলে বিশ্বাস করা যায় না। মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই অভিনেত্রী। এইবার এই সুন্দরী অভিনেত্রী নিজের নতুন লুকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই দর্শকদের মাঝে বেশ প্রশংসা পাচ্ছেন এই ইন্ডিয়ান বার্বি। ভিডিওটিতে তার পরনে ছিল হালকা গোলাপি রঙের ওভার সাইজড টি শার্ট, কানে গারো গোলাপি রঙের ইয়ার রিং এবং মাথায় এলোমেলো চুল ও তাতে আটকানো গোলাপী হেয়ার ব্যান্ড। এর আগেও বার্বি লুকে অনেক ফটো শেয়ার করেছেন তিনি। তবে এই ভিডিওটি ঝড় তুলেছে দর্শক মহলে।

ভিডিওটিতে এসেছে একাধিক কমেন্ট। প্রশংসায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। অভিনেত্রীর সুন্দর শারীরিক গঠন এবং অপরূপ মুখশ্রী বার্বির সাথে হুবহু মিলে গিয়েছে। যা এই অভিনেত্রীকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে তার ভক্তদের কাছে। আগামী দিনে সৃজলাকে দেখা যাবে রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee) পরিচালিত ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’-তে।

Back to top button