সোলাঙ্কি রায় ‘খড়ি’র জায়গায় আসছে সৃজলা! বহুদিন পর ছোটপর্দায় ‘পিহু’র ফেরার খবরে খুশি ভক্তরা

বাংলা বিনোদন জগতের একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। কালার্স বাংলা সম্প্রচারিত কথা দিলাম ধারাবাহিকের প্রধান চরিত্র সুধা এর মধ্যে দিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। এরপর ইচ্ছে নদী, সাত ভাই চম্পা, প্রথমা কাদম্বিনী, ফাগুন বউ, গাঁটছড়া প্রভৃতি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি গাঁটছড়া ধারাবাহিকের খড়ি চরিত্রের মধ্যে দিয়ে এক বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।
অন্যদিকে আরও এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সৃজিলা গুহ। মন ফাগুনের পিহু নামেই দর্শকরা তাকে বেশি চিনবেন। তিনি একজন জনপ্রিয় মডেল এবং অত্যন্ত ভালো নৃত্য শিল্পী। বর্তমানে দর্শকরা তাকে এক ডাকে চেনেন। কিন্তু হঠাৎ এনাদের কথা কেন বলছি? সেই প্রশ্নই আসছে দর্শকদের মনে। সেই বিষয়েই জানাবো আপনাদের।
বর্তমানে গাঁটছড়া ধারাবাহিক থেকে পুরোপুরিভাবে বিরতি নিয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি। অভিনেত্রী বিক্রম চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অরিত্র সেনের শহরের উষ্ণতম দিনে সিরিজে কাজ করার কথা ছিল কিন্তু আপাতত সেই কাজ স্থগিত রয়েছে। বল্লভপুরের রূপকথা-খ্যাত সত্যম ভট্টাচার্যের বিপরীতে হইচইতে একটি কমেডি সিরিজেও কাজ করার কথা ছিল তার। এই পারিবারিক নাটকটিতে এছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, সোহম মৈত্র, অনুশুয়া মজুমদার, দুর্বার শর্মা এবং আরো অনেকে। সিরিজটির নাম ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’।

এরই মধ্যে লুক সেট হয়ে গেছে এবং শুটিং শুরু করেছিল দলটি। তবে অন্যতম প্রধান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় শুটিং আপাতত বন্ধ রয়েছে। তবে এই সময়ে হঠাৎই বদলে যাচ্ছে সিরিজের নায়িকা। বদলে যাচ্ছে বলাটা ভুল হবে এক প্রকার বাদ পড়ছেন তিনি।
সোলাঙ্কি রায় তার জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া থেকে বেরিয়ে ওটিটি-তে নতুন যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পরিচালকের সঙ্গে বিবাদ তৈরী হয়েছে সোলাঙ্কির। যার কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন সোলাঙ্কি। তার স্থানে এবার অভিষিক্ত হলেন আরেক টেলিভিশন সেনসেশন, মন ফাগুন অভিনেত্রী সৃজলা গুহ।

