পর্ণাকে আটকাতে জোলাপ খাচ্ছে সৃজন! এই কাণ্ড দেখে কড়া হতে বাধ্য হলো পর্ণা! আবার ধুন্ধুমার পর্ব আগামীতে!

মনে একবার সন্দেহ বাসা বাঁধলো সেটা একটু একটু করে গোটা মনটাকে বিষিয়ে দেয়। তেমনি এক সন্দেহ বাসা বেঁধেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন দত্তের মনে। যা তাকে রাত্রে শান্তিতে ঘুমোতে অবধি দিচ্ছে না।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণাকে তার এক বন্ধু অনুভব একটা বড় ম্যাগাজিনের ফ্রন্ট পেজের জন্য ফটোশুটের অফার দেয়। কিন্তু অনুভবের ওপর ঈর্ষা থেকে সেই ফটোশুটে সম্মতি জানায়নি সৃজন। কিন্তু ঠাম্মির জোর করায় এবং উচিত কথা বলায় আর কিছু বলতে পারেনি ধারাবাহিকের নায়ক।

কথায় আছে স্বভাব জানা মূলে। সৃজনের সাথেও ঠিক এটাই হতে দেখা গেল। পর্ণা সৃজনকে বোঝায়, তার জীবনের সবথেকে সুন্দর, সৎ এবং ভালো মানুষটা হচ্ছে সৃজন। তাই কাউকে নিয়ে তার ভয় পাওয়ার কোন দরকার নেই। সৃজনকে সে কোনদিনও ছেড়ে যাবে না।

আরো পড়ুন: “এই প্রতিজ্ঞার ঘেরাটোপ থেকে আমি তোকে মুক্তি দিচ্ছি”- মেঘের মনের কথা জানতে পেরে তাকে নীলের হাতে তুলে দিল অনিন্দ্য!

সেই মুহূর্তে কথাগুলো ভালো লাগলেও রাতে ঘুমোনোর সময় এক ভয়ংকর স্বপ্ন দেখে সৃজন সব ভুলে যায়। তার আবার মনে হতে থাকে অনুভবের মতন স্মার্ট ছেলে চাইলেই পর্ণাকে পটিয়ে ফেলবে। তাই জোলাপ খেয়ে নিজের শরীরটা খারাপ করে পর্ণাকে আটকানোর সিদ্ধান্ত নেয় সে।

কিন্তু শেষ পর্যন্ত পর্ণার হাতে ধরা পড়ে যায় সৃজন। সবটা জানতে পেরে পর্ণা এই সব কিছু ঠাম্মিকে জানিয়ে দেওয়ার কথা বলে। সৃজন তখন ভয় পেয়ে যায়, আর একটা বাড়তি কথা না বলেই পর্ণাকে যেতে দিতে রাজি হয়ে যায়। কিন্তু তারপরেও ঘুম আসতে চায় না সৃজনের। সে মনে মনে ভাবতে থাকে কার ওপর পর্ণার নজরদারি করার দায়িত্ত্ব দেওয়া যায়।

Back to top button