‘প্রেগনেন্ট অবস্থায় আমি রাস্তায় দাঁড়িয়ে দুঘন্টা কেঁদেছি, আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি!’ মায়ের দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অহনা দত্ত

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন তিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
এছাড়াও বড় পর্দায় সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ ছিল। তবে অভিনয়ের থেকেও নিজের ব্যক্তিগত জীবনের কারণে বেশিরভাগ সময় চর্চায় উঠে এসেছে অহনার নাম। মেকআপ আর্টিস্ট দীপঙ্করকে বিয়ে করে বারবার কবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। মায়ের সাথে সম্পর্কের বিচ্ছেদ তার সঙ্গে জটিলতা নিয়ে বারবার চর্চিত হয়েছে অহনা।
সম্প্রতি অহনা এবং দীপঙ্করের জীবনে এসেছে নতুন সদস্য। চলতি বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা হয়েছেন তিনি। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় অহনার মা তার দিকে একবার পর্যন্ত ঘুরে তাকাইনি। এমনকি নাতনি হওয়ার পরে তার মুখ পর্যন্ত দেখতে চায়নি। যার কারণে বারবার তাকে নিয়ে চর্চা হয়েছে। এবারে আবারো প্রেগন্যান্ট থাকাকালীন আরও একটি ঘটনার কথা জানালেন অভিনেত্রী ও তার স্বামী।
অভিনেত্রীর প্রেগনেন্সির সময়তে হঠাৎ করেই তার দিদা মারা যায়। দিদা অন্ত প্রাণ ছিল অহনা। ছোটবেলায় বাবার কাছ থেকে আলাদা হওয়ার পর মা এবং দিদাকে নিয়ে ছিল অহনার গোটা পৃথিবী। অহনাকে অসম্ভব ভালোবাসতেন দিদা। সেই দিদার মৃত্যুর সংবাদ পেয়ে খুব স্বাভাবিকভাবে অহনা, খুব ভেঙে পড়েছিলেন। শেষবারের মতো দেখতে ছুটে গিয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়। কিন্তু অহনার মা তাকে শেষ বারের মতো দিদার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেননি।
আরও পড়ুনঃ ‘আমার দাদু দিদাই আমার মা বাবা, আসল মা বাবাকে তো চিনতাম না…’- মা বাবার আদর ছাড়াই বেড়ে উঠেছেন অভিনেত্রী! সেই গল্পই ভাগ করে নিলেন অঙ্গনা রায়!
সাক্ষাৎকারে দীপঙ্কর বলেন, ‘ওর দিদার মৃত্যুর খবর শুনে ও ছুটে গিয়েছিল। বাড়ির নিচে দু ঘণ্টা দাঁড়িয়ে কান্নাকাটি করেছে। কিন্তু একবারও ওকে শেষ দেখা দেখতে দেওয়া হয়নি।’ যদিও অহনা সবসময় সাক্ষাৎকারে বলে এসেছে সময় সব কথা বলবে, সে কখনও ভিকটিম কার্ড প্লে করতে চায় না।

