ভেস্তে গেল কর্ণ চ্যাটার্জির প্ল্যান! সবার চোখের আড়ালে পরশুরামের বেশে নিজের সন্তানদের রক্ষা করল শিবপ্রসাদ!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আরাধ্যা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার বাড়ির লোককেই তার স্বামীকে ফিরিয়ে দিতে হবে, না হলে তার শ্বশুর মশাই তাকে বাপের বাড়িতে রেখে যাবে। আর যেদিন কোর্টের ডেট পড়েছে সেদিন তার শ্বশুর কর্ণ চ্যাটার্জি রিসেপশন এর আয়োজন করেছেন। যদি ওই রিসেপশনের অনুষ্ঠানে কবীর উপস্থিত না থাকতে পারে তাহলে ওই রিসেপশন থেকেই আরাধ্যাকে টেনে দিয়ে আসা হবে তার বাপের বাড়িতে। এই কথা আরাধ্যা নিজে ফোন করে জানিয়ে দেয় শিবপ্রসাদকে।

আরও পড়ুনঃ রাইয়ের কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান! মেয়েকে জন্ম দিয়েই থমকে গেল রাইয়ের জীবন!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে তটিনী ছেলে মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলে শিবপ্রসাদ জানায় সেও তাদের সঙ্গে যাবে। কারণ আজ খুব সম্ভবত স্কুলের সামনে কোন একটা ঝামেলা হতে চলেছে। পিকু এবং লাট্টুকে স্কুল থেকে তাড়ানোর জন্য কোন একটা বিপদ ঘটাবে কর্ণ চ্যাটার্জী। আর ঠিক তখনই তাদের বাড়িতে এসে হাজির হয় প্রিন্সিপাল ম্যাম। তিনি নিজে এসেছে লাট্টু পিকুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তারও ধারনা আজ স্কুলের বাইরে কোন একটা ঝামেলা হবে। তটিনীর ছেলে মেয়েকে টিসি দেওয়ার জন্য কর্ণ চ্যাটার্জি কোন এক বিপদ ঘটাবে। তারপর প্রিন্সিপাল ম্যাম তটিনী আর লাট্টু পিকুকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়।

আগে থেকেই সবটা বুঝতে পেরে তার লোকজনকে সমস্ত কিছু বুঝি নজর রাখতে বলে পরশুরাম। এদিকে কর্ণ চ্যাটার্জির সাথে স্কুলের এক টিচার হাত মিলিয়ে সমস্ত কিছু প্ল্যান করে। যেমন সেখানে উপস্থিত ছিল তটিনীর বাড়ির লোকজনও। কিন্তু সঠিক সময়ে পৌঁছে যায় পরশুরাম। আর পিকু লাট্টুর উপর হওয়া আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করে। কর্ণ চ্যাটার্জির গুন্ডাদের মেরে একেবারে শুয়ে দেয় রাস্তায়। গুন্ডারা কোন ক্ষতি করতে পারে না কারোর। এই খবর পরশুরাম নিজেই ফোন করে কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয়। আরো একবার হেরে যায় কর্ণ চ্যাটার্জী। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button