নীলুকে মেনে নিলো শৌর্য! রাইকে ন্যায় বিচার দিতে তবে কি নতুন ঘুটি সাজাচ্ছে সে?

জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই বর্তমানে বেশ সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। তার নিজের বোন তার সাথে প্রতারণা করেছে। তার গায়ে কলঙ্ক ছিটিয়েছে। যার ফল স্বরূপ নিজের শ্বশুর বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে নায়িকা রাইকে। যদিও তার পাশে রয়েছে তার আরেক বোন স্রোত এবং বউ মনি মিষ্টি। তার পরেও বেশ অসহায় অবস্থায় রয়েছে নায়িকা। কিন্তু খুব বেশিদিন তাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে না

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শৌর্য এবং রাই দুজনকেই কলঙ্কিত করেছে নীলাঞ্জনা। দুজনের ছবি বিকৃত করে অনির্বাণকে পাঠিয়ে সে প্রমাণ করে দিয়েছে তার দিদি একজন দুশ্চরিত্রা। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছে যে তার দিদির সাথে তার স্বামীর গোপন সম্পর্ক রয়েছে। এই গোটা বিষয়টা যে ঠিক কতটা কুরুচিকর এবং নিচু মনোবৃত্তির পরিচয় দেয় সেটা হয়তো নিজেও জানেনা নীলাঞ্জনা। এই অপমানটা কিছুতেই মুখ বুজে মেনে নেবে না শৌর্য।

Bengali serial

শৌর্য ছবিগুলো দেখার পর থেকেই ভাবতে থাকে, এইরকম কাজ তার সাথে কে করতে পারে। সে ঠিক করে, যাই হয়ে যাক না কেন তাকে তার নামটা এই নোংরা বিষয়টার মধ্যে থেকে সরিয়ে আনতে হবে। আর সেটা করতে গেলে প্রথমেই তাকে খুঁজে বার করতে হবে এই জঘন্য কাজটা কে করেছে। তাহলেই তার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে আর খুব সহজেই তার গায়ে লেগে থাকা কলঙ্ক সরিয়ে ফেলা যাবে। সেই কাজটা করতেই এবার উঠে পড়ে লাগলো শৌর্য।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হঠাৎ করেই নায়িকার বাড়িতে এসে উপস্থিত হয়েছে শৌর্য। কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না কারণ সে রাইয়ের সাথে তলে তলে সম্পর্ক রেখে মোটেই সঠিক কাজ করেনি। কিন্তু শৌর্য এসেছে অন্য এক মতলব নিয়ে। সে এসেই বলে, নীলাঞ্জনাকে আবার সে স্ত্রীয়ের সম্মান দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

আরও পড়ুন: শোভনের বিয়ের রাতেই মাস্টার স্ট্রোক ইমনের! কার সঙ্গে ছবি দিলেন গায়িকা? সমালোচনার ঝড় নেটপাড়ায়

কথাগুলো শুনে খুব খুশি হয় নীলাঞ্জনা। সে তো ঠিক এটাই চেয়েছিল। নিজের দিদির সংসার ভেঙেছে এবং নিজের সংসার আবার নতুন করে গড়ে উঠতে চলেছে, এর থেকে খুশির খবর তো আর হতেই পারে না। কিন্তু সে হয়তো জানে না আর কয়েক মুহূর্তের মধ্যেই তার সমস্ত কুকীর্তি সবার সামনে প্রকাশ পেতে চলেছে। শৌর্য বর্তমানে রাইয়ের সাথে নেই ঠিকই কিন্তু সে এখনো তাকে মনে মনে আগের মতনই শ্রদ্ধা করে। তাই তার গায়ে কলঙ্ক লাগলে সেটা সে কিছুতেই মেনে নেবে না।

 

Back to top button