শোভনের বিয়ের রাতেই মাস্টার স্ট্রোক ইমনের! কার সঙ্গে ছবি দিলেন গায়িকা? সমালোচনার ঝড় নেটপাড়ায়

আগে থেকেই কি ভেবে রেখেছিলেন? নচেৎ এমনটা হলে কেন? শোভনের বিয়ের রাতেই মাস্টার স্ট্রোক দিলেন ইমন। প্রাক্তন প্রেমিকের বিয়ের রাতে কোন ছবি পোস্ট করলেন গায়িকা? সেই ছবি দেখে তোলপাড় নেট দুনিয়া। মন্তব্যের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। ছবি ইমনের পাশের ব্যক্তিকে ঘিরেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। দিনক্ষণ মেপেই কি ছবিটা পোস্ট করলেন ইমন? নাকি পুরোটাই নিছক কাকতালীয়। ছবিটির ক্যাপশনে কি লিখলেন গায়িকা?

ইমনের সামনেই যে শোভন-সোহিনীর সম্পর্ক তৈরি হয়েছিল সে গল্প কারুরই অজানা নয়। একসময় শোভনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইমন। যদিও টলিপাড়ায় কান পাতলে শোনা যায় শোভনের মা একেবারেই পছন্দ করতে না ইমনকে। ছেলের সঙ্গে ইমনের বয়সের বিস্তর ফারাক, মেনে নিতে পারেননি তিনি। তারপরই আলাদা হয়ে যায় ইমন আর শোভনের পথ। এখনও নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন তারা। যদিও সেটা নিছকই বন্ধুত্বের সম্পর্ক। সামাজিক মাধ্যমে একাধিক বার এই কথাটাই বলেছেন সঙ্গীতশিল্পী। সেই শোভনের বিয়ের রাতে কি বার্তা দিলেন ইমন?

entertainment

 

একাধিক সম্পর্কে জড়ানোর পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। পাত্রী অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। যদিও গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakroborty) সঙ্গে একটা সময় সম্পর্কে ছিলেন শোভন। ভরপুর প্রেম ছিল তাদের মধ্যে। তবে সেই প্রেম আর না থাকলেও রয়েছে সখ্য। দুজনের মধ্যে আজও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই শোভনের বিয়ের রাতেই প্রাক্তন প্রেমিকা ইমনের একটি কাজ নজর কেড়েছে নেটিজেনদের।

শোভনের বিয়ের রাতে কার সঙ্গে ছবি পোস্ট করেছেন ইমন চক্রবর্তী?

নেটিজেনদের অধিকাংশই ঘটনাটিকে নেহাতই সাধারণ বলে মেনে নিতে পারছে না। দুয়ে দুয়ে চার করে তারা পাচ্ছেন অন্য গন্ধ। কিন্তু কি এমন ঘটল হঠাৎ? সোমবার রাত্রে যখন শোভন-সোহিনী আজীবনের জন্য এক হওয়ার স্বপ্ন দেখছেন তখন আচমকাই একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেন ইমন। তাতে স্বামী নীলাঞ্জনকে জড়িয়ে রয়েছেন গায়িকা। ছবির ক্যাপশনে লিখেছেন “খুব প্রিয় ছবি” সঙ্গে একগুচ্ছ ভালোবাসা।

আরও পড়ুন: গাঙ্গুলি বাড়িতে আসছে নতুন বউ! ৫৯-এ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সৌরভের দাদা! পাত্রী কে?

ইমন চক্রবর্তীর পোস্ট করা ছবি দেখে কি বলেছেন নেটিজেনরা?

দাম্পত্য জীবনে সুখী তিনিও এই বার্তাই কি দিতে চাইলেন গায়িকা? বোঝাতে চাইলেন শোভনের বিয়ে নিয়ে আলাদা আর কোন অনুভূতি নেই তার কাছে? নাহলে শোভনের বিয়ের কেন দিলেন এমন ছবি? ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করা মাত্রই শুরু হয় কমেন্টের বর্ষণ। একজন লিখেছেন “আজই এই ছবিটা দিতে হল? যাক গে ভালো সুখে আছেন দেখে ভালো লাগল।” আরেকজন নেটিজেন তো শোভনের ওপর রেগে গিয়ে মন্তব্য করেছেন “বেশ হয়েছে। ভালোও লাগছে আপনাকে। নীলাঞ্জনের সঙ্গেই আপনাকে ভালো মানায়।” যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি শোভন বা ইমন। যীশু সেনগুপ্তর অনুষ্ঠানেই প্রথমবার আলাপ হয়েছিল শোভন আর সোহিনী। সেখানে উপস্থিত ছিলেন ইমনও। এবার আরেক ধাপ এগোল শোভন সোহিনী সম্পর্ক। সেই কারণেই কি এই ছবি দিলেন ইমন? প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

Back to top button