কদিনের মধ্যেই ভালোবাসার পরিবর্তন! দুশ্চরিত্র নায়ককে নিয়ে সমালোচনায় মাতলেন দর্শক মহল! চরম ট্রোলের মুখে মিঠিঝোড়ার সৌর্য

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত নবাগত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোড়া (Mithi Jhora)। এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠেছে তার অসাধারণ গল্পের জন্য। শুরুতেই নায়িকার জীবনে নেমে আসে এক নিকষ কালো অন্ধকার। বিয়ের ঠিক আগেই মারা যায় রাইয়ের বাবা। আর তার পর থেকেই শুরু হয় নায়িকার লড়াই।
পরিবারকে সামলাতে বাড়ির বড় ছেলে হয়ে ওঠে রাই। নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দেয় নিজের বোনের। বোনকে সুখী দেখতে নিজের যথাসম্ভব চেষ্টা করে সে। অন্যদিকে নিজের মা এবং আরেক বোনের যাবতীয় দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়। যে নিলু তার দিদির দয়ায় আজ সুখে শান্তিতে সংসার করছে সেই নিলু এতটাই অকৃতজ্ঞ হয়ে ওঠে যে, নিজের দিদির সাথে খারাপ ব্যবহার করে।
সময়ের সাথে সাথে সবাই নিজের রূপ বদলে নিয়েছে। গিরগিটি যেমন রং পাল্টায় তেমনি রং পাল্টে ফেলেছে ধারাবাহিকের নায়ক সৌর্যও। কিছুদিন আগে যখন রাইয়ের বোনের সাথে তার বিয়ে হয়েছিল, সে অনেক বড় গলায় বলেছিল তার পক্ষে রাই ছাড়া আর কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। তার মন প্রাণ সবকিছু জুড়ে কেবল রাই রয়েছে। তাকেই সে নিজের স্ত্রী হিসেবে চেয়ে এসেছে অন্য কোন মেয়েকে সে গ্রহণ করতে পারবে না।
সেই দিন সৌর্যর কথায় বেশ ভালো লেগেছিল দর্শক মহলের। নায়িকার প্রতি তার ভালোবাসা মুগ্ধ করেছিল দর্শকদের। তবে দুদিন যেতে না যেতেই নিজের রং পাল্টে নিলুর আঁচলের নিচে ঢুকে পড়ল সৌর্য। কয়েকটা দিনের মধ্যেই ভালোবেসে ফেলল নিলুকে। শুধু তাই নয়, যে রাইকে সে এত ভালোবাসতো সেই রাইয়ের সাথেই অত্যন্ত খারাপ ব্যবহার করার শুরু করেছে সে। নিলু তাকে যেমন বোঝাচ্ছে সেও ঠিক তেমনটাই বুঝছে। তার নিজস্ব কোন চিন্তা ভাবনা বোধ বুদ্ধি নেই।
আরো পড়ুন: জগদ্ধাত্রীকে নিজের জায়গা থেকে টেনে নামালো কথা! প্রথম পাঁচে স্থান করে সকলকে চমকে দিল সে! রইল আজকের দারুন টিআরপি
দুদিনের মধ্যে এত পরিবর্তন কি সম্ভব? আদৌ কি রাইকে মন থেকে ভালবাসতো সৌর্য? নাকি সবটাই শুধুমাত্র কথার কথা ছিল? এত তাড়াতাড়ি তার এমন পরিবর্তন দর্শকদের কাছে তাকে সমালোচনার বস্তু হিসেবে উপস্থাপিত করেছে। ধিক্কার জানানো হচ্ছে সৌর্যকে। শুধু তাই নয়, দর্শকরা এটা ভেবে খুশি যে, সৌর্যর মতন একটা নিকৃষ্ট মনের ছেলে রাইয়ের নায়ক নয়। তার জন্য নিলুই ঠিক আছে। সময় বিশেষ এ দুজনেই ভালো রং বদলাতে পারে।

