“সিধাই”, “সুদীপা” এখন অতীত চর্চায় শুধু “সুর্যাই” জুটি! দিব্যর সাথে প্রেমের জল্পনা নিয়ে আবার, চর্চায় সৌমিতৃষা

বাংলা টেলিভিশনে বর্তমানে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী একজন হলেন স্টার জলসার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের নায়ক সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অন্যজন হলেন জি বাংলার ব্লকবাস্টার সিরিয়াল মিঠাই ধারাবাহিকের নায়িকা, অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাম উঠে এলে এই দুজনের নাম প্রথম সারিতে থাকে।
কিছুদিন আগেই টেলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছিল যে পর্দার সূর্য নাকি মিঠাই রানীর সঙ্গে প্রেম করছেন। কিন্তু অভিনেতা অভিনেত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা দুজন অকপটে হেসে উড়িয়ে দেন। তবে দুজনেই এ কথা ক্যামেরার সামনে স্বীকার করেন যে তারা দুজনে একে অপরের ভালো বন্ধু। কিন্তু এবার মিঠাই রানীর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আবার একবার সেই প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিল।
প্রসঙ্গত টেলিপাড়ার এখন হট টপিক হল একদিকে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষ হচ্ছে। এবং সেই সঙ্গে কিছুদিন আগেই মিঠাইয়ের নায়ক আদৃতের জন্মদিনে কৌশাম্বির শেয়ার করা ছবি নিয়ে তাদের দুজনের প্রেমের জল্পনা আরো একবার ভক্তদের মধ্যে উসকে দিয়েছে। এবার মিঠাইয়ের নায়িকা সৌমিতৃষার প্রেম নিয়ে আবার জল্পনা উঠে এলো।
প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। পরপর প্রায় বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। এখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তার সঙ্গে মিঠাই রানীর বন্ধুত্ব এর আগেও চর্চায় এসেছে। তবে এবার অভিনেত্রী নিজেই চর্চা আরও বাড়িয়ে দিলেন!
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে তার একটি গ্রাফিক্স এডিটিং ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি পিকচার এডিটিং কার্টেসি দিয়েছেন পর্দার সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। আর ব্যাস তারপরেই ভক্তরা আবার একবার তাদের প্রেমের গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছেন। অবশ্য শুধু অভিনেত্রী নয় সেই ছবির নিচে অভিনেতা নিজেও কমেন্ট করে লিখেছেন ‘বাহঃ’। আবার সেখানে অভিনেত্রীর রিপ্লাই ‘থ্যাংক ইউ ম্যান’। সবকিছু নিয়ে একদিকে পর্দার উচ্ছে বাবু আর তার দিদিয়ার প্রেমের গুঞ্জন এবং অন্যদিকে পর্দার মিঠাই রানী ও সূর্যর প্রেমের গুঞ্জন ভক্তদের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।
View this post on Instagram

