বড় পর্দায় সুযোগ পেয়ে টেলিভিশনকে দূরে ঠেলে দিলেন অভিনেত্রী সৌমিতৃষা! কী এমন বললেন অভিনেত্রী!

ছোটপর্দায় কাজ করে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড়পর্দায় ঝাঁপ মেরেছেন এমন অভিনেত্রী অনেক আছে এই ইন্ডাস্ট্রিতে। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), এই তালিকায় নিজের নাম সফল ভাবে অন্তর্ভুক্ত করেছেন। সান বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলে কাজ করার পাশাপাশি অভিনয় করেছেন মুখ্য চরিত্রেও। কিন্তু জি বাংলার ‘মিঠাই’ তাঁর ভাগ্যের তালা খুলে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তিনি তার প্রতিভার জোরে এবং মিঠাইয়ের সহায়তায় নিজেকে প্রমাণ করেছেন।
মিঠাই শেষ করেই মহানায়ক দেবের বিপরীতে প্রধান সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। তিনি এই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। কারণ সিনেমার মধ্যে দিয়েই তিনি জীবনে প্রথম বড় পর্দার নিজের যাত্রা শুরু করলেন।
সিনেমার ফাঁকে পাহাড়ে অভিনেত্রীর অনেক রিলস এবং ভিডিও ইতিমধ্যেই দেখেছেন দর্শকমহল। অভিনেত্রীকে নানান ভাবে দেখতে বেশ পছন্দ করেন দর্শকরা। ২২শে ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে প্রধান। তাই বেশ উত্তেজিত হয়ে রয়েছেন অভিনেত্রী। সিনেমার পর কি ধারাবাহিকে কাজ করার কোন ইচ্ছে রয়েছে তার?
সৌমিতৃষার এক সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছিলেন, টেলিভিশনের মহালয়ায় অভিনয় করতে তাঁর ভালো লাগে না। আগের দু বছর চ্যানেল জোর করাতেই নাকি তিনি বাধ্য হয়ে করেছিলেন অভিনয় করতে। তিনি চান মিঠাই পরিচিতিটা থেকে বেরিয়ে আসতে। মানুষ তাকে অন্যভাবে চিনুক এটাই তার মনস্কামনা।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী-সমরেশের বিয়ের সন্ধ্যায় কাঁকনকে বাঁচালো কে? কার আগমন জগদ্ধাত্রীর জীবনে!
তিনি বলেন, এখন আর ছোট পর্দায় ফিরতে চান না তিনি। সিনেমার শেষ হওয়ার সাথে সাথে তার কাছে বেশ কিছু নতুন কাজের অফার ইতিমধ্যেই এসেছে। সেখানেই বিভিন্ন মাধ্যমে চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। অভিনেত্রীর এমন কথায় বেশ হতাশ হলেও তাকে নতুন প্রজেক্টে নতুন ভাবে দেখার উদ্দীপনা একইভাবে কাজ করছে দর্শকদের মধ্যে।

