মিঠাই কবে শেষ হচ্ছে এবং তার শারীরিক অবস্থা সবটাই জানালেন সৌমিতৃষা নিজেই, কী হয়েছে অভিনেত্রীর?

টলিউডের (Tollywood) ধারাবাহিক জগতের ‘মিঠাই’ (Mithaai) অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অভিনয় থেকে বিরতি নিলেন। অবশ্য খুব বেশিদিনের বিরতি নয়, সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী। রবিবার সকালে তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি ১২ দিনের বিরতি নিয়েছি। খুব তাড়াতাড়ি কাজে ফিরব। ততদিন মিঠাই দেখতে থাকুন।’

এই খবর ছড়িয়ে পড়তে মন খারাপ দর্শকদের। ২০২১ সালের জানুয়ারি মাসে ‘মিঠাই’ এর প্রথম এপিসোড মুক্তি পেয়েছিল। এরপর থেকে অগুনতি দর্শকদের ভালোবাসা পেয়েছিল ধারাবাহিকটি। টলি পাড়ার মিষ্টি মুখ সৌমিতৃষাও দর্শকদের ভালোবাসা পেয়েছিল। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী? জানা গিয়েছে, পিঠের ব্যথায় কাবু হয়েছেন সৌমিতৃষা। কাজের চাপ থেকেই নাকি এই শারীরিক পরিস্থিতি। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে কাজে ফিরতে চাইছেন তিনি।

তবে এই ১২ দিন দর্শকেরা কীভাবে কাটাবেন, তা বুঝে উঠতে পারছেন না। যেকোনও ধারাবাহিকেই কয়েকদিনের ফুটেজ জমানো থাকে। সেই জমানো খাতা থেকেই কি মিঠাই-এর ঝলক পাওয়া যাবে, নাকি পর্দায় তাঁকে এতদিন দেখা যাবে না, এই ভেবেই মন খারাপ দর্শকদের। ‘মিঠাই’ ধারাবাহিকের নাম ভূমিকা অভিনেত্রীকে যে দর্শক খুবই ভালোবাসে, সেই প্রমাণ মিলল সামাজিক মাধ্যমে। সৌমিতৃষার পোস্টের কমেন্টে চিন্তা-ভালোবাসার বন্যা বইয়েছেন নেটিজেনরা। সকলেই অভিনেত্রীকে বিশ্রাম নিতে বলছে, যত্ন নিতে বলছেন। কেউ আবার একটু কঠোর স্বরে বলছেন, ‘এই ১২ দিন কেবল বিশ্রাম নেবে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।’

এক সংবাদ মাধ্যমের তরফ থেকে ফোন কল এর মধ্যে দিয়ে একটি সাক্ষাৎকারে নেওয়া হয় অভিনেত্রী সৌমিতৃষার। তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করা হয় তাকে। সেখানেই নিজের অবস্থা আরো ভালোভাবে জানান অভিনেত্রী। তার এখন অনেকটাই রেস্ট এর প্রয়োজন এমনটাই ডাক্তার তাকে জানিয়েছেন। এই সাক্ষাৎকারেই তাকে জিজ্ঞাসা করা হয় মিঠাই শেষ হওয়ার অনেক ডেটই তো শোনা যাচ্ছে, সত্যি করে কবে শেষ হচ্ছে মিঠাই?

অভিনেত্রী জানান তার কাছে যতদূর খবর রয়েছে জুন মাসের সেকেন্ড উইক অব্দি চলবে মিঠাই ধারাবাহিকের শুটিং। তাই অভিনেত্রী কিছুদিনের লিভ নিলেন যাতে তিনি আর সুস্থ হয়ে আরো সুন্দরভাবে শেষ করতে পারেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই জুন মাসটা গোটাটাই চলতে পারে মিঠাই। মানে শুধু মে মাস নয় তার সাথে সাথে জুন মাসটাও মিঠাই ভক্তরা দেখতে পেতে পারেন তাদের প্রিয় ধারাবাহিকটিকে।

Back to top button