‘মিঠাই’কে বিদায় জানিয়ে সৌমিতৃষার শেষ বার্তা! চোখের জল ধরে রাখতে পারছে না দর্শক

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালটির যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে সেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে রীতিমত হিমশিম খেতে হয় বাকিদের। এক সময় মিঠাইয়ের টিআরপি দেখে ঈ’র্ষা’ন্বিত হতো অন্য সব ধারাবাহিকগুলি।

এত ভালো ফল দীর্ঘ প্রায় দুই বছরের পথচলা, একের পর এক মাইলস্টোন ছোঁয়া থেকে শুরু করে নানান পুরস্কারে ভরে উঠছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) ঝুলি। এই ব্যস্ততার ফাঁকে কোথাও যেন হাঁপিয়ে উঠেছেন অভিনেত্রী। হাঁপিয়ে উঠেছে বলাটা ভুল হবে, রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা মোটেই ভালো না।

নতুন সেটে বারবার সিঁড়ি দিয়ে ওঠে-নামা করতে করতে ছোটাছুটি করতে করতে তার ব্যাক পেইন প্রচন্ড বেড়েছে। অসম্ভব কষ্ট পাচ্ছেন অভিনেত্রী, কিন্তু এই নিয়েই হাসিমুখে সব সহ্য করেও অভিনয় করে যাচ্ছিলেন এতদিন ধরে। এইবার তার সহ্যের সীমা সত্যি অতিক্রম করে গিয়েছে। তাই এবার ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!

কিছুদিন আগে গাঁটছাড়া ধারাবাহিকে খড়িকেও ঠিক এমনিভাবেই শারীরিক অসুস্থতার জন্য ধারাবাহিক ছেড়ে দিতে দেখেছি আমরা। আর এইবার পালা সৌমিতৃষা কুণ্ডুর! সেই কথা ভক্তদের জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ার স্টোরিতে লেখেন শারীরিক অসুস্থতার কারণে 12 দিনের জন্য বিরতি নিচ্ছেন মিঠাই থেকে তারপরে আবার ফিরে আসবেন মিঠাই তে। যা শুনে প্রথমে একটু খারাপ লাগলেও পরবর্তীতে দর্শকরা খুশি হয়েছেন।

কারণ অসুস্থতার কারণে মিঠাইয়ের যৌলুস আগের থেকে একটু হলেও কমে গিয়েছিল। সুস্থ হয়ে নতুন উদ্যমে ফের ধারাবাহিকে যোগ দেবেন মিঠাই। ফলে দর্শকদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে। দর্শকদের বিনোদনের জন্যই তার এই পরিশ্রম আর এই পরিশ্রমের ফলেই তার এই অবস্থা। দর্শকরা প্রত্যেকেই মিঠাইয়ের জন্য প্রার্থনা করছেন যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button