মিঠাইতে আর দেখা যাবে না তাকে, কি বললেন সৌমিতৃষা? চোখ ভিজল মিঠাই প্রেমীদের

বিগত বেশ কিছু দিন ধরেই শিরোনামে ‘মিঠাই’ ধারাবাহিকটি। এতদিন যে সেটে শুটিং করে এসেছে মোদক পরিবার, সেই সেটই সম্প্রতি ভাঙা পড়েছে। সেখানে শুরু হয়েছে, অন্য এক নতুন ধারাবাহিকের শুটিং। তবে এরই মধ্যে আরও এক খারাপ খবর। অসুস্থ ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডু। শুটিং সেরে তাড়াতাড়ি ফিরতেও হয়েছে এই অসুস্থতার কারণেই। কী হয়েছে তাঁর?
কিছুদিন আগেই এক সংবাদমাধ্যম একটি সাক্ষাৎকার নেন তার। আর সেই সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “খুব পিঠে ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। তাই জন্য ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।” কিন্তু কেন হল এমনটা?
জানা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করার জন্যই এমনটা হয়েছে। সৌমিতৃষার এই খবর শোনার পর থেকেই চিন্তা বেড়েছে ভক্তমহলে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এমনটাই চাইছেন তাঁরা। প্রসঙ্গত, শুধু যে মিঠাইয়ের সেট বদলাচ্ছে এমনটা কিন্তু নয়। শুটিংও শেষের পথে। তা নিয়ে ভক্তমহলে মেঘ জমেছে। প্রিয় ধারাবাহিককে যেতে দিতে কেই বা চায়?
এই দিন একটি ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসর নেওয়ার খবরে সিলমোহর দিলেন সৌমিতৃষা। তিনি বললেন, বেশ কিছুদিন ধরেই তার কোমরে পিঠে প্রচন্ড ব্যথা। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা নাচানাচি করা সবকিছু বেশ কষ্টকর হয়ে উঠছে তার জন্য। আর এই জন্যই তিনি ছুটির আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। বেশ কিছুদিন আগেই ছুটির আবেদন জানিয়েছেন কারণ এমন হঠাৎ করে তো ছুটি নেওয়া যায় না।
কিছুদিন রেস্ট নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন আর তারপর আবারো কাজ করতে পারবেন। মিঠাই ভক্তরা খুবই চিন্তা করছিলেন মিঠাইয়ের জন্য তাই তাদের উদ্দেশ্যে সৌমিতৃষা বলেন “একদম চিন্তা করবেন না কিছুদিন রেস্ট নিলে আমি অনেকটাই ঠিক হয়ে যাব। এখন সত্যি পারা যাচ্ছে না এই কিছুদিন আগেই একটা সিম ছিল যেখানে আমি ছুটে গিয়ে রোহিত কে মারতে যাচ্ছিলাম আর ওখানে আবার একটা ব্যথা লেগে যায় আমার পিঠে। যারা আমার জন্য দুয়া করছো, তাদেরকে বলি আমি অবশ্যই সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি।”

