ফের “মিঠি” রূপে সৌমি! আবার নতুন করে মিঠির মতই কোনো দুষ্টু মিষ্টি চরিত্রে ফিরছেন অভিনেত্রী!

ছোটপর্দায় কাজ করে প্রতিষ্ঠিত হয়ে বড়পর্দায় ঝাঁপ মেরেছেন এমন অভিনেত্রী অনেক আছে এই ইন্ডাস্ট্রিতে।তার মধ্যে ভক্তদের মনে অন্যতম স্থান দখল করেছে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। নেতিবাচক থেকে শুরু করে নায়িকা, সব চরিত্রেই কাজ করলেও জি বাংলার ‘মিঠাই’ তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে নিয়েছে।

মিঠাই তাকে রাতারাতি এনে দিয়েছে বহু মানুষের ভালোবাসা, স্নেহ। মিঠাই শেষ করেই মহানায়ক দেবের বিপরীতে প্রধান সিনেমার নায়িকা হিসেবে ইতিমধ্যেই কাজ করেছেন তিনি। তিনি এই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। কারণ সিনেমার মধ্যে দিয়েই তিনি জীবনে প্রথম বড় পর্দার নিজের যাত্রা শুরু করলেন।

মিঠাই ধারাবাহিকে তার দুটি চরিত্র ছিল অর্থাৎ দুটি চরিত্রে অভিনয় করেছিলেন সৌমি। যার মধ্যে একটি হল মিঠাই এবং অন্যটি হলো মিঠি। মিঠি চরিত্রটা খুব বেশি দিনের না হলেও এই চরিত্রের মধ্যে দিয়েও দর্শকদের মন ছুয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে মিঠাই প্রাধান্য পাওয়ায় এই চরিত্রটিতে তেমন ভাবে ফোকাস করা হয়নি। তবে এইবার ঠিক এমনই একটি চরিত্র নিয়ে ফিরছেন অভিনেত্রী! আর তারই প্রমাণ পাওয়া গেল তার শেয়ার করা পোস্টে।

মিঠাই ধারাবাহিকে মিঠি চরিত্রটি বেশ আকর্ষণীয় রূপে তুলে ধরা হয়েছিল দর্শকদের কাছে। মিঠাইয়ের মধ্যে যেমন একটা শান্ত স্নিগ্ধ বিষয় ছিল মিঠি কিন্তু মোটেই তেমন ছিল না। যারা ধারাবাহিকটি নিয়মিত দর্শক ছিলেন তারা জানবেন মিঠি চরিত্রটি বেশ ছটফটে এবং দুরন্ত একটি চরিত্র ছিল। আর সেই ভাবেই চরিত্রটি লুক সেট করা হয়েছিল। এবার ঠিক এমনই একটি চরিত্রেই নাকি ফিরছেন সৌমি?

সত্যি কি ছোট পর্দায় আবারো দেখা যাবে তাকে? আপাতত তেমন কোন খবর নেই। সম্প্রতি সৌমিতৃষা ঠিক মিঠির মতনই কোকড়ানো চুলে কালো ওয়েস্টার্ন পোশাকে একটি ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটিতে তাকে অনেকটা মিঠির মতনই দেখায়। আর সেখান থেকেই এমন জল্পনার সৃষ্টি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button