যে কালি সেই কৃষ্ণ, এতদিন কৃষ্ণের আরাধনা করা মিঠাইরানী এবার মা কালির আরাধনায় ব্যস্ত

বেশ অনেকগুলো বছর ধরে বাংলা টেলিভিশনের (Bengali Television) নিত্য সঙ্গী অর্থাৎ দর্শকদের কাছে আবেগের নাম হয়ে উঠেছিল ‘মিঠাই’ (Mithai)। দর্শক ‘মিঠাই’কে ভালোবেসেছেন, আবার অভিনেত্রী সৌমিতৃষাও দর্শকমহলের ভালোবাসা কুড়িয়েছেন। তাই ‘মিঠাই’ ছাড়াও সৌমিতৃষাকেও নিয়েও জানতে চান অনুরাগীরা।

মিঠাই শেষ হতে না হতেই জনপ্রিয় অভিনেতা দেবের সিনেমায় দেবের নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পেয়ে যায় মিঠাই। তার এই সাফল্যের ভীষণ খুশি তার ভক্তরা। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছে অভিনেত্রী। তার বেশ কিছু নমুনা দর্শকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন।

মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা দর্শকদের কাছে একেবারে লক্ষী মেয়ে। ঠাকুর দেবতায় ভীষণ বিশ্বাসী এই অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এটা একটা আমার ভালোলাগার জায়গা। যখন আমি মিঠাই করতাম, তখন ওখানে মেকআপ রুমের টেবিলে ঠাকুর রাখতাম।

ওখানে আমি খাবার রাখতে দিতাম না কাউকে। মাছ-মাংস তো নয়-ই। মহালয়ার দিন ওখানেই গণেশ পুজো করেছি। আমি যদিও ব্যক্তিগত জীবনে কৃষ্ণের খুব ভক্ত। মিঠাই করার পর গোপালের প্রতি টান তৈরি হয়েছে। বাড়িতে এসে পুজোর সময় পেতাম না, তাই সেটেই করতাম। এটা আমায় অদ্ভুত শান্তি দেয়।”

এইবার গোপালের পাশাপাশি মা কালীর আরাধনাতে মেতে উঠলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তার মতে কালী তো কৃষ্ণেরই আরেক রূপ। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট শেয়ার করেন অভিনেত্রী যেখানে তাকে মা কালীর সামনে আরাধনা করতে দেখা যায়। আজকালকার দিনের মেয়ে হয়েও ঠাকুর দেবতার প্রতি এত ভক্তি মুগ্ধ করে দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button